তারাপীঠের 'বিদেশিনী' বিপর্যয়ের পর থেকেই হোটেল মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছিল।সোমবারই গ্রেপ্তার করা হয়েছিল হোটেল মালিকের ছেলেকে কল্যাণআশিস পালকে। রাতভর গা ঢাকা দেওয়ার পর মঙ্গলবার তারাপীঠ থেকেই হোটেলের মালিক প্রবীর পালকে গ্রেপ্তার করল পুলিশ। আজই তাঁদের তোলা হবে আদালতে। এদিকে আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া থেকে প্রাণ বাঁচাতে কোনও আবাসিক পুকুরের জলে ঝাঁপ দিয়েছিলেন কিনা, সোমবার থেকে সেই প্রশ্ন উঠছিল। আর তা খতিয়ে দেখতে আজ হোটেলের পাশের পুকুরে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
সোমবার তারাপীঠ থানা সংলগ্ন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে হোটেলে আশ্রয় নেওয়া ন’জন আবাসিকের। জানা যায়, অগ্নিকাণ্ডের সময়ে এমার্জেন্সি গেটা খোলেনি, কাজ করেনি অগ্নিনির্বাপণ যন্ত্রও। এতেই হোটেল মালিকদের গাফিলতির অভিযোগ ওঠে।
'বিদেশিনী' হোটেলের পাশেই এই পুুকুরে তল্লাশি, নিজস্ব ছবি
সোমবার তারাপীঠ থানা সংলগ্ন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Tarapith Hotel Fire) ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয় গোটা এলাকায়। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে হোটেলে আশ্রয় নেওয়া ন’জন আবাসিকের। জানা যায়, অগ্নিকাণ্ডের সময়ে এমার্জেন্সি গেটা খোলেনি, কাজ করেনি অগ্নিনির্বাপণ যন্ত্রও। এতেই হোটেল মালিকদের গাফিলতির অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় মালিকের ছেলেকে। শুরু হয়েছে তদন্ত। তবে খোঁজ মিলছিল না 'বিদেশিনী'র মালিকের। মঙ্গলবার তারাপীঠ থেকেই মালিক প্রবীর পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডে মৃত ন’জনের দেহ নিয়ে ময়নাতদন্ত ও পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মেঘালয়ের পাঁচ বাসিন্দার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁদের মৃতদেহ মেঘালয়ের উদ্দেশে পাঠানো হয়েছে। পাশাপাশি মঙ্গলবার আলিপুরদুয়ারের চার বাসিন্দার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা।
