shono
Advertisement

উলুবেড়িয়া স্টেশনের কাছেই ‘গণধর্ষণ’, কিশোরীকে রাতভর নির্যাতন ৫-৬ জন যুবকের!

এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Posted: 12:56 PM Feb 08, 2024Updated: 12:56 PM Feb 08, 2024

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: কলকাতায় পানশালার গায়িকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল গণধর্ষণের অভিযোগ। উলুবেড়িয়া স্টেশনের ৫০ মিটার দূরে কিশোরীকে রেললাইন থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেই অভিযোগ। এই ঘটনাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

বুধবার সন্ধ্যায় সতেরো বছরের কিশোরী উলুবেড়িয়া স্টেশনে তাঁর জামাইবাবুর সঙ্গে দেখা করতে আসেন। তাঁর জামাইবাবুকে কিছু টাকা দেয়। ওই কিশোরী জামাইবাবুর থেকে খাবার নিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিল। অভিযোগ, ওই অন্ধকারে ৫-৬ জন দুষ্কৃতী তার উপর কার্যত ঝাঁপিয়ে পড়ে। দুষ্কৃতীরা তাকে ধর্ষণ করার পর ফেলে রেখে চলে যায়। পাথরের টুকরোর আঘাতে মাথা ফেটে যায়। হাত, পা এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট পায়।

[আরও পড়ুন: নতুন করে ফের উত্তপ্ত সন্দেশখালি, মহিলাদের বিক্ষোভের মুখে পুলিশ]

আধ ঘন্টার বেশি সময় ধরে বেহুঁশ অবস্থায় সেখানে পড়েছিল। পরে জ্ঞান ফিরতে নিজেই হেঁটে বাড়ি ফেরে। পরিবারের লোকজনকে পুরো ঘটনাটি জানায়। তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা করেন। ওই হাসপাতালে আপাতত চিকিৎসাধীন নাবালিকা। উলুবেড়িয়া থানা এবং উলুবেড়িয়া জিআরপি থানাতে অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতালে ছুটে আসে পুলিশ। পুলিশের পক্ষ থেকেও ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হয়। রেল পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

[আরও পড়ুন: দিল্লির জল বোর্ডের দুর্নীতির টাকা যেত আপের নির্বাচনী তহবিলে, চাঞ্চল্যকর দাবি ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement