shono
Advertisement

তৃণমূলে ভাঙন ধরবে, বিজেপিতে যোগ দিয়ে ইঙ্গিত মুকুলের

প্রাক্তন দলে দমবন্ধ হয়ে আসছিল, সাফাই মুকুলের। The post তৃণমূলে ভাঙন ধরবে, বিজেপিতে যোগ দিয়ে ইঙ্গিত মুকুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Nov 06, 2017Updated: 07:24 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিতে তিনি একাই এসেছেন। খালি হাতে গেরুয়া শিবিরে যাত্রা শুরু হলেও মুকুল রায় বুঝিয়ে দিলেন তৃণমূল ভাঙতে তিনি তৈরি। তবে এর জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে।

Advertisement

তবে কোন পথে তিনি শাসক দলকে ভাঙাবেন? রহস্য জিইয়ে বিজেপি নেতা জানালেন, অপেক্ষা করুন, অনেকেই বিজেপিতে আসবেন। এই তালিকায় কি তাঁর ছেলে রয়েছেন? তা নিয়ে তিনি না ভাঙলেও, দল ভাঙনের ব্যাখ্যা হিসাবে মুকুলের যুক্তি, ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরির সময় কোনও বিধায়ক আসেনি। কিন্তু ২০০১ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে অনেকেই যোগ দিতে রাজি হন। আগামী কয়েক মাসের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হবে বলে মুকুল ইঙ্গিত দিয়েছেন। মুকুলের দাবি অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। আর পঞ্চায়েত ভোট থেকে তৃণমূলের শেষের শুরু। প্রথম ধাক্কা হবে পঞ্চায়েতে। ২০১৯-এ লোকসভায় চমকে দেবে বিজেপি আর ২০২১-এ হবে পালাবদল। মাত্র দু’জন সাংসদ, তিনজন বিধায়ক। এই ক্ষমতায় কীভাবে শাসক দল চ্যালেঞ্জ ছুড়বে বিজেপি? মুকুলের ব্যাখ্যা ২০০৮-এ পঞ্চায়েত ভোটে সিপিএমকে হারাতে কংগ্রেস, পিডিএসের সঙ্গে হাত মিলিয়েছিল তৃণমূল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে একই কায়দায় শাসক দলকে প্যাঁচে ফেলতে চায় বিজেপি।

সোমবার মুকুল রায়কে নিয়ে বিজেপি কর্মী, সমর্থকদের আগ্রহ থাকলেও রাজ্য বিজেপির একাধিক প্রথম সারির নেতা মুকুল বরণ অনুষ্ঠানে গরহাজির ছিলেন। এমনকী গত কয়েক দিনে মুকুল রায়কে কার্যত তাচ্ছিল্য করেছেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি এবং অন্যান্য নেতাদের সঙ্গে কাজ করতে তার কতটা সমস্যা হবে? এখানেও আদি এবং নব্য বিজেপির সংঘাত হবে নাএর জবাবে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা মনে করেন এমন পরিস্থিতি সম্ভব নয়। কারণ এখন তৃণমূলকে সরানোই তাদের লক্ষ্য। তার জন্য মতপার্থক্য ভুলে সবাই ঝাঁপিয়ে পড়বে।

তৃণমূল ত্যাগ নিয়ে মুকুলের দাবি দলে ক্রমশ দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কথা বলার জায়গা ছিল না। সিপিএম বিরোধিতা থেকে তৃণমূল সরে এসেছে। রাজ্যের শাসক দল ছেড়ে কেন্দ্রের শাসক দলে যোগ দেওয়ার  সর্বভারতীয় স্তরে কাজের সুযোগ মিলল বলে মুকুল মনে করেন। তবে এদিন তিনি ফের দাবি করেন নারদ এবং সারদা থেকে কোনও টাকা নেননি। সারদাতে নিজের নাম ছিল না বলে মুকুল জানিয়ে দেন। পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ টাকা নেওয়ার বিষয় প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেবেন।

The post তৃণমূলে ভাঙন ধরবে, বিজেপিতে যোগ দিয়ে ইঙ্গিত মুকুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার