শুভেন্দুগড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে শুরু অ্যাকশন! পুরনো দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের দাপুটে তৃণমূল নেচা তথা গত বিধানসভা নির্বাচনের প্রার্থী পীযূষ পণ্ডা। অভিযোগ, তৃণমূলের আমলে সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ ও ঠিকাদারের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। সোমবার রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পটাশপুর থানার পুলিশ। তাঁর এই গ্রেপ্তারি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ অন্য একটি কারণে। রাজ্যে পালাবদলের পর শাসকদল বিজেপির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে পীযূষবাবু আমরণ অনশন শুরুর কথা ঘোষণা করেছিলেন। ১ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকেই তা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তার আগের রাতেই তিনি গ্রেপ্তার হলেন।
সম্প্রতি পীযূষবাবু সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছিলেন। তৃণমূলের পার্টি অফিস দখল থেকে শুরু করে পুলিশ পাঠিয়ে তৃণমূল কর্মীদের পুরনো মামলায় অত্যাচার চলছে, এমন অভিযোগ তাঁর। এরপরই পীযূষবাবু ঘোষণা করেছিলেন, তিনি ১ সেপ্টেম্বর থেকে তিনি আমরণ অনশন শুরু করবেন। সামনে রাখা থাকবে মহাত্মা গান্ধীর ছবি। তার পোস্টারও বানিয়েছিলেন।
পটাশপুরের পীযূষ পণ্ডা দীর্ঘদিনের তৃণমূল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি দল করতেন। একসময়ে জেলার নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে দেখা গিয়েছিল পীযূষকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পটাশপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। তারপরও অবশ্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়েননি।
আমরণ অনশনের ঘোষণায় পোস্টার পীযূষ পণ্ডার, নিজস্ব ছবি
সম্প্রতি পীযূষবাবু সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছিলেন। তৃণমূলের পার্টি অফিস দখল থেকে শুরু করে পুলিশ পাঠিয়ে তৃণমূল কর্মীদের পুরনো মামলায় অত্যাচার চলছে, এমন অভিযোগ তাঁর। এরপরই পীযূষবাবু ঘোষণা করেছিলেন, তিনি ১ সেপ্টেম্বর থেকে তিনি আমরণ অনশন শুরু করবেন। সামনে রাখা থাকবে মহাত্মা গান্ধীর ছবি। তার পোস্টারও বানিয়েছিলেন।
কিন্তু তার আগেই পুরনো মামলায় তিনি গ্রেপ্তার হলেন। অভিযোগ, ঠিকাদারকে সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছে। টাকা নিয়েও কাজ দেননি বলে অভিযোগ। এই মামলায় সোমবার রাতে পীযূষ পণ্ডাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পটাশপুর থানার পুলিশ।