shono
Advertisement

Breaking News

TMC

ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত, উলুবেড়িয়ায় গ্রেপ্তার তৃণমূলের শিক্ষক নেতা, উঠল 'চোর' স্লোগান

ধৃত নির্মল যাদব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সমূহের তৃণমূল শিক্ষা সেলের সভাপতি।
Published By: Subhankar PatraPosted: 02:57 PM Jun 13, 2026Updated: 02:57 PM Jun 13, 2026

ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর তথা শিক্ষক নেতা। ২০২১ সালের নির্বাচনের পর বিরোধী দলের লোকেদের হুমকি দেওয়া, মিথ্যা মামলায় ফাঁসানো-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার উলুবেড়িয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর নির্মল যাদব। শনিবার সকালে বাউরিয়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। আজই তাঁকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়েছে।

Advertisement

নির্মল যাদব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়াও তিনি হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সমূহের তৃণমূল শিক্ষা সেলের সভাপতি। এই নির্মলের বিরুদ্ধে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে বিরোধী দলের লোকেদের হুমকি দেওয়া, মিথ্যা মামলায় ফাঁসানো-সহ নির্বাচন পরবর্তী বিভিন্ন হিংসাত্মক কাজের সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে। বাউরিয়া থানায় লিখিত অভিযোগ হয়। তারপরই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন তাঁকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান দেয় উত্তেজিত জনতা।

নির্মলের এই গ্রেপ্তারির বিষয়ে উলুবেড়িয়ার বিজেপি নেতা রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, "ক্ষমতার অপব্যবহারে তৃণমূল সিদ্ধহস্ত ছিল। এরা ক্ষমতায় থাকাকালীন প্রচুর মানুষের উপর অত্যাচার করেছে। মোদিজি বলেছিলেন সবার হিসাব হবে। হিসাব শুরু হয়েছে। সমস্ত অন্যায়ের হিসাব হবে। শুধু নির্মল নয় আরো যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত রয়েছে তাদেরও হিসাব হবে।" যদিও গ্রেপ্তার তৃণমূল নেতা নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে শুক্রবার রাতে উদয়নারায়নপুরের গড় ভবানীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি থাকা বন্ধ দোকান ঘর থেকে সরকারি নথি ফাইল সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement