shono
Advertisement

হিন্দু বোনের জন্য চিতা সাজালেন মুসলিম ‘ধর্মভাই’

সেরকমই এক ছবি সামনে আনলেন শিক্ষক কৃষ্ণেন্দু পালিত৷ The post হিন্দু বোনের জন্য চিতা সাজালেন মুসলিম ‘ধর্মভাই’ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:50 PM May 01, 2017Updated: 01:23 PM May 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভাজনের নানা ঘটনা সাম্প্রতিক সময়ে যেন ধর্মের বোধ ও সংজ্ঞাটিকেই গুলিয়ে দিচ্ছে৷ তবে এরই মধ্যে কিছু কিছু ব্যতিক্রমী ছবি যেন সমস্ত হতাশার মধ্যেও আশার আলো জাগিয়ে তোলে৷ সেরকমই এক ছবি সামনে আনলেন শিক্ষক কৃষ্ণেন্দু পালিত৷

Advertisement

পৈতৃক জমি মন্দিরে দান করে সম্প্রীতির নজির মুসলিম পরিবারের ]

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন কৃষ্ণেন্দু৷ সেখানে দেখা যাচ্ছে শ্মশানে চিতার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক প্রৌঢ় মুসলমান ভদ্রলোক৷ কেন তিনি শ্মশানে? কৃষ্ণেন্দুবাবু জানাচ্ছেন, তাঁর বন্ধুর ঠাকুমার প্রয়াণের জন্যই তিনি শ্মশানে গিয়েছিলেন৷ সেখানেই দেখেন এই ভদ্রলোককে৷ হয়তো একটু চমকে গিয়েছিলেন৷ প্রশ্ন করে জানতে পারেন, এঁকে ভাইয়ের চোখেই দেখতেন বন্ধুর ঠাকুমা৷ যাকে ধর্মভাই বলা হয়৷ বন্ধুর ঠাকুমার কাছে ইনি ছিলেন তাই-ই৷ হিন্দু বোনের অসুস্থতার খবর পেয়েই পৌঁছে গিয়েছিলেন বাড়িতে৷ মাথার কাছে বসে নমাজ পড়েছেন, দোয়া করেছেন৷ কীর্তন আর নমাজ চলেছে একসঙ্গে৷ যদিও শেষরক্ষা হয়নি৷ পরলোকে পাড়ি দিয়েছেন বোন৷ আর তাঁর অন্তিমশয্যা রচনা করতে শ্মশানে পৌঁছেছেন এই বৃদ্ধ ধর্মভাই৷ নিজের হাতে চিতা সাজিয়ে তুলছেন৷ কৃষ্ণেন্দুবাবুর প্রত্যাশা, সব ভেদাভেদ ভুলে মানুষ একে অপরের ধর্মভাই হয়ে উঠুক৷ সময়ের প্রত্যাশাও বোধহয় তাই-ই৷

 

বিভাজনের ভেদরেখা যতই মাথাচাড়া দিয়ে উঠুক, আর যে কারণেই মাথাচাড়া দিক, সম্প্রীতির এই ধরনের ছবিও কিন্তু কম নয়৷ এই কদিন আগেই মালদহে এক হিন্দু হতদরিদ্র পরিবারের যুবকের সকারে এগিয়ে এসেছিলেন মুসলিম গ্রামবাসীরা৷ এক গ্রামবাসী জানিয়েছিলেন, সাধারণ মানুষ ধর্ম নিয়ে এত মাতামাতি করে না৷ যদি দুটো মন্ত্র পড়াই হয়, তাতে কি ধর্ম খোয়া যাবে? ওই যুবককে তাঁরা ভাইয়ের মতোই দেখতেন৷ আর সেই ভাই শেষের দিনে সঙ্গ না দিলে যে আল্লাও তাঁদের ক্ষমা করত না বলেই মনে করেছিলেন গ্রামবাসীরা৷ অর্থাৎ কোনও ধর্ম তথাকথিত কচকচানি নয়, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর ধর্মকেই মর্যাদা দিয়েছিলেন তাঁরা৷ ঠিক যেমন হিন্দু মন্দিরের জন্য আনায়াসে পৈতৃক জমি দান করেছিল এক মুসলিম পরিবার৷ এ ছবিগুলির পাশেই উজ্জ্বল হয়ে থাকলেন এই বৃদ্ধও৷ সত্যিই যদি সকলেই এভাবে সবার ধর্মভাই হয়ে উঠতে পারেন, তবে পৃথিবীটা যে অন্যরকম হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না৷ আর অনেক হতাশার মধ্যেও, অনেক তথাকথিক বিভাজনের কাহিনির মধ্যেও তাই ভরসা জোগায় এই সত্যিগুলিই৷

ছবি সৌজন্য- কৃষ্ণেন্দু পালিতের ফেসবুক প্রোফাইল

The post হিন্দু বোনের জন্য চিতা সাজালেন মুসলিম ‘ধর্মভাই’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার