shono
Advertisement
Viral Video

স্কুলের অনুষ্ঠানে অশ্লীল 'টাওয়েল ডান্স'! ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড় নেটিজেনদের

মঞ্চে টাওয়েল জড়িয়ে 'অশ্লীল' নাচ। তাও আবার স্কুলেরই সাংস্কৃতিক অনুষ্ঠানে! হিন্দি গানের সঙ্গে ওই নাচ চলছে। দর্শক হিসেবে অনেকেই রয়েছেন। আছে কচি-কাঁচারাও! ন্যক্কারজনক এই ঘটনা ঘটেছে বাংলার একটি ইংরাজি মিডিয়াম স্কুলে! সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
Published By: Suhrid DasPosted: 08:50 PM Mar 15, 2026Updated: 08:52 PM Mar 15, 2026

মঞ্চে টাওয়েল জড়িয়ে 'অশ্লীল' নাচ। তাও আবার স্কুলেরই সাংস্কৃতিক অনুষ্ঠানে? হিন্দি গানের সঙ্গে ওই নাচ চলছে। দর্শক হিসেবে অনেকেই রয়েছেন। আছে কচি-কাঁচারাও! ন্যক্কারজনক এই ঘটনা ঘটেছে বাংলার একটি ইংরাজি মিডিয়াম স্কুলে! সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটি দেখে নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনদের একাংশ। যদিও ওই ভিডিওর সত্যতা বিচার করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চের উপর একদল মেয়ে হিন্দি গানের সঙ্গে নাচছে। মেয়েদের গায়ে রয়েছে সাদা টাওয়েল। উন্মুক্ত তাদের বাহুযুগল ও পা! শুধু তাই নয়, দর্শক হিসেবে কিছু বাচ্চাদের দেখা যাচ্ছে। আছেন বড়রাও। জীবন জ্যোতি মডেল স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এভাবে নাচ পরিবেশন হয়েছে বলে খবর। ওই ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

 

কীভাবে স্কুলের অনুষ্ঠানে এমন নাচ মঞ্চস্থ হতে পারে? কেন অনুমতি দেওয়া হল? স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কি সেসময় উপস্থিত ছিলেন? স্কুলের তরফে কেন ওই অনুষ্ঠান বন্ধ করা হয়নি? সেইসব প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, ঘটনা সামনে আসার পর স্কুলের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সেই প্রশ্নও তোলা হয়েছে। যারা সেসময় দর্শকাসনে ছিলেন, তারা কেন আটকালেন না? সেই প্রশ্নও উঠেছে। সত্যি কি এই অনুষ্ঠান স্কুলে হয়েছে? সেই প্রশ্নও অনেকে তুলেছেন। তবে নেটিজেনরা সকলেই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। শিক্ষাঙ্গনে এমন কাজ কখনওই উচিত নয়, সেই কথাও বলেছেন অনেকে। তদন্তের দাবিও তোলা হয়েছে।

যদিও এই ঘটনার বিষয়ে স্কুলের তরফে কোনও অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনের মাধ্যমে ওই স্কুলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement