shono
Advertisement

‘তথাগতবাবুকে আমাদের দলে স্বাগত’, ফেসবুকে পালটা কটাক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়ের

‘আসানসোলকে দিয়ে রূঢ় রূপান্তরে যাবেন না’, তথাগত রায়ের কাছে মিনতি মানবীর। The post ‘তথাগতবাবুকে আমাদের দলে স্বাগত’, ফেসবুকে পালটা কটাক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Apr 01, 2018Updated: 01:36 PM Jul 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের কটাক্ষের উচিত জবাব দিলেন রূপান্তরিত মানবী মুখোপাধ্যায়। নিজের ফেসবুক পেজকেই প্রতিবাদের মঞ্চ করে জানিয়ে দিলেন, বুদ্ধিজীবীরা সাধারণত রূপান্তরকামী। তথাগতবাবুও যেহেতু বুদ্ধিজীবী, সেহেতু রূপান্তরকামীদের দলে তাঁকে স্বাগত। এক কথায় পালটা তথাগত রায়কে ‘রূপান্তরকামী’ বললেন রাজ্যের অন্যতম রূপান্তরিত নারী।

Advertisement

[খাবার দিতে দেরি, হাওড়ায় রেস্তরাঁ কর্মীকে বেধড়ক মার যুবকের]

সোশ্যাল মিডিয়ায় এক সঙ্গে ক্ষোভ ও দুঃখের মিশেল উগড়ে দিলেন মানবী। তবে তা মননশীল শব্দ চয়নের আঙ্গিকে। তথাগত রায়ের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘তথাগত বুদ্ধের অন্য নাম। তথা হতে আগত। প্রয়াগে মুরায় মাথা, যাও পাপী যথা তথা। তথাগতবাবু নিজেও একজন বুদ্ধিজীবী। তাই খবরের সূত্র অনুযায়ী তিনিও আমাদের দলের অন্তর্ভুক্ত। আমি অবশ্য রূপান্তরিত। আশা রাখি তথাগতবাবুও রূপান্তরিত হবেন। ওনাকে আমাদের মধ্যে স্বাগত। প্রকৃতির নিজস্ব স্বভাবই রূপান্তর, বুদ্ধিজীবীর দোষ কোথায়? তথাগতবাবু তথাস্তু, আমাদের রূপান্তরকামীদের উন্নতমানের সংখ্যাবৃদ্ধির জন্য। আসানসোলকে পুরনো শোলের পাকা বুদ্ধি দিয়ে আর রূঢ় রূপান্তরে যাবেন না, এই করুণ মিনতি।’

এই পোস্টের মধ্যে দিয়ে ত্রিপুরার রাজ্যপালকে একাধারে ধিক্কারই জানিয়েছেন মানবী। প্রশংসার ছলে পালটা তথাগত রায়কে বুদ্ধিজীবী ও রূপান্তরকামী উপাধিতে ভূষিত করেছেন। আমন্ত্রণ জানিয়েছেন রূপান্তরকামীদের দলে। একদিন আগেই আসানসোল ও রানিগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলে রাজ্যের বুদ্ধিজীবীদের কটাক্ষ করেন তথাগত রায়। শনিবার বিকেলে প্রেস ক্লাবে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে তিনি কটাক্ষ করেছেন। রাজ্যের গণমাধ্যমের একাংশ ও বুদ্ধিজীবীদের তিনি রূপান্তরকামী বলে কটাক্ষ করেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। বিদ্বজনেরা ও পালটা প্রতিক্রিয়াতে সরব হয়েছেন। শিল্পী শুভাপ্রসন্ন থেকে শুরু করে অভিনেতা কৌশিক সেন, নাট্যকার বিভাস চক্রবর্তী, সবাই নিজের নিজের মতো করে প্রতিবাদে সরব হয়েছেন। চুপ করে থাকেননি মানবী বন্দ্যোপাধ্যায়ও। সরাসরি সোশ্যাল মিডিয়াতেই উগড়ে দিয়েছেন ক্ষোভ। সমালোচনার প্রচ্ছন্নে ত্রিপুরার রাজ্যপালকে রীতিমতো করুণা করে দলে স্বাগতও জানিয়েছেন।

[পথ দেখানোর ছলে দৃষ্টিহীন ছাত্রের সর্বস্ব চুরি]

The post ‘তথাগতবাবুকে আমাদের দলে স্বাগত’, ফেসবুকে পালটা কটাক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার