সোমনাথ পাল, বনগাঁ: মোটরের পার্টস রপ্তানির আড়ালে নিষিদ্ধ মাচক পাচার। রীতিমতো রমরমা ব্যবসা। তবে শেষরক্ষা হল না। পাচারের আগেই ট্রাক ভরতি নিষিদ্ধ মাদক ধরা পড়ল পুলিশের জালে। ঘটনায় বমাল গ্রেপ্তার ট্রাক চালক ধর্মেন্দ্র যাদব। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ চাকদহ প্রধান সড়কের কালীবাড়ি এলাকায়। ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে হেফাজতে নেওয়ার আরজি জানায় পুলিশ।
[জল রাখার সহজ পন্থা আবিষ্কার করে জাপানে পাড়ি সিউড়ির পড়ুয়া]
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাচালান এক নিত্যনৈমিত্তিক ঘটনা। এদেশ থেকে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে প্রতিটা দিনই নানারকম পণ্যদ্রব্য রপ্তানি হয়। সেই সব পণ্যবাহী ট্রাকেই নিঃশব্দে চলছে মাদক পাচার। পুলিশের কাছে এই খবর ছিল। গোপনসূত্রে খবর পেয়েই পুলিশ গোটা এলাকা টহল দিয়ে যায়। মোটর পার্টস ভরতি ট্রাকেই আসছে মাদক সেইমতো স্থানীয় কালীবাড়ি এলাকায় পজিশন নেয় বনগাঁ থানার পুলিশ। ট্রাকে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছলেই পুলিশের গাড়ি চালককে থামিয়ে দেয়। ট্রাকের মোটর পার্টস সরিয়েই দেখা যায় ভিতরে সারি সারি কার্টুন সাজানো। ঢাকনা খুলতেই বেরিয়ে আসে নিষিদ্ধ কোডিন মিক্সচারের বোতলে প্রায় হাজার খানেক বোতল থরে থরে সাজানো রয়েছে। সঙ্গেসঙ্গেই চালক মহেন্দ্র যাদবকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মোটরের পার্টস রপ্তানির উদ্দেশ্যেই ট্রাকটি প্রেট্রাপোল সীমান্তের দিকে যাচ্ছিল। হরিয়ানার ফরিদাবাদ থেকে মোটর পার্টস সমেত ট্রাকটি রওনা দেয়। সেখানকার আবেশ কুমার নামের এক ব্যক্তি ওই ট্রাকের মালিক। তবে সেই আবেশ কুমার-সহ আর কে কে এই পাচার চক্রে জড়িত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। চক্রের চাঁইদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জেরা করেও ধৃত চালকের মুখ থেকে সন্তোষজনক কোনও উত্তর পায়নি পুলিশ। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
[পরিত্যক্ত বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার গৃহবধূর পচাগলা দেহ, রায়দিঘিতে চাঞ্চল্য]
The post মোটর পার্টসের আড়ালে নিষিদ্ধ মাদক পাচার, বমাল গ্রেপ্তার ট্রাকচালক appeared first on Sangbad Pratidin.
