shono
Advertisement

কালিম্পংয়ে গ্রেপ্তার বিমল ঘনিষ্ঠ কুখ্যাত ডম্বর প্রধান

দ্রুতই প্রকাশ্যে আসছি, অডিও বার্তায় হুঙ্কার গুরুংয়ের। The post কালিম্পংয়ে গ্রেপ্তার বিমল ঘনিষ্ঠ কুখ্যাত ডম্বর প্রধান appeared first on Sangbad Pratidin.
Posted: 03:09 PM Oct 23, 2017Updated: 09:49 AM Oct 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অডিও বার্তায় ঘোষণা মোতাবেক আগামী ৩০ অক্টোবরের মধ্যে পাহাড়ে প্রকাশ্যে আসা নিয়ে প্রতি মুহূর্তে ছক পালটাচ্ছে ফেরার মোর্চা নেতা বিমল গুরুং। কারণ, একদিকে পশ্চিমবঙ্গ পুলিশের চিরুনি তল্লাশি, অন্যদিকে সিকিম সরকারের উদাসীনতা। সব মিলিয়ে গোপন ডেরা পালটানোর পাশাপাশি কীভাবে হাজির হবে তা নিয়েও ছক বদলাচ্ছে গুরুং।

Advertisement

[সম্পর্কে টানাপোড়েন, প্রেমিকের সঙ্গে আত্মঘাতী নাবালিকা]

এদিকে, উৎসবের রেশ মিটতেই পাহাড়ে ফের ধরপাকড় শুরু হয়েছে। আন্দোলন চলাকালীন কালিম্পংয়ে এনবিএসটিসি-র ডিপো ও মনসং পুলিশ ক্যাম্পে আগুন লাগানোর ঘটনায় গুরুংপন্থী দুই মোর্চা নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা ডম্বর প্রধান ও সুনজিত তামাং। সোমবার তাদের আদালতে তোলা হয়। অন্যদিকে, ইউএপিএ মামলায় অভিযুক্ত বিমল গুরুংকে ধরতে এদিন থেকে ফের কোমর বেঁধে নেমে পড়েছে পুলিশ। সিকিম সীমানায় পেডংয়ের কাছে মূলখোরকা জঙ্গলে রবিবারই গুরুংয়ের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। অডিও বার্তায় ঘোষণামতো ৩০ অক্টোবরের মধ্যে সশস্ত্র জিএলপি বাহিনী বেষ্টিত হয়ে মিনিট খানেকের জন্য গুরুং দার্জিলিংয়ের পুলবাজার এলাকায় পা রেখে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পাহাড়ে ফের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করতে পারেন বলে খবর এসেছে গোয়েন্দাদের কাছে। এ খবর পেয়েই সতর্ক পাহাড়ের পুলিশকর্তারা গুরুংয়ের খোঁজে জোরদার তল্লাশিতে নেমে পড়েছেন।

উৎসবের রেশ কাটিয়ে আজ অফিস খুলতেই জিটিএতে জোরকদমে শুরু কাজকর্ম। রাজ্য সরকারের কাছ থেকে জিটিএর নতুন বোর্ড ৬৩৪ কোটি টাকা পেয়েছে। ওই টাকায় কীভাবে কাজ হবে তার পরিকল্পনা শুরু করে দেওয়া হয়েছে। রাস্তা, পানীয় জল, পর্যটনের প্রসারে কাজের পরিকল্পনা করা হয়েছে। শীতের আগেই পাহাড়কে সাজানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্যদিকে, পাহাড়ে উন্নয়নে গতি আনতে এবার বদল হতে চলেছে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান। কয়েকদিনের মধ্যে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানান পাহাড়ের নতুন নেতা তথা জিটিএ-র প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। দার্জিলিংয়ের পাশাপাশি মোর্চা পরিচালিত কার্শিয়াং ও কালিম্পং পুরসভাতেও নতুন করে বিনয়পন্থীরা পরিচালন কমিটি গড়তে চলেছেন বলে জানা গিয়েছে। দার্জিলিং পুরসভার চেয়ারম্যান গুরুংপন্থী মোর্চা নেতা ডি কে প্রধান পাহাড়ে অশান্তি পাকানোর ঘটনায় গ্রেপ্তার হয়ে এখন জেলে।

[ইন্টারনেটেই খোঁজ মিলছে হোটেলের, পা বাড়াচ্ছে সাহসী যৌবন]

The post কালিম্পংয়ে গ্রেপ্তার বিমল ঘনিষ্ঠ কুখ্যাত ডম্বর প্রধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার