shono
Advertisement
Hasnabad

হাসনাবাদে হাড়হিম ঘটনা! বাড়ির পাশের পুকুর ভাসছে দু'মাসের শিশু, খুনের অভিযোগ সন্তানহারা মায়ের

বারান্দার একটি খাটে শিশুটিকে শুইয়ে শৌচালয়ে যান মা। ফিরে এসে দেখেন বারান্দার গেট খোলা ও বিছানা ফাঁকা।
Published By: Arpita MondalPosted: 02:52 PM Jun 29, 2026Updated: 02:52 PM Jun 29, 2026

হাসনাবাদে শিউরে ওঠার মতো ঘটনা। ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের বোলদেপোতা এলাকায় দু'মাসের শিশুকে উদ্ধার করা হল বাড়ির পাশের পুকুর থেকে। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বারান্দার একটি খাটে শিশুটিকে শুইয়ে শৌচালয়ে যান মা। ফিরে এসে দেখেন বারান্দার গেট খোলা ও বিছানা ফাঁকা। এরপরই পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। দ্রুত শিশুটিকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

সন্তান হারিয়ে শোকে পাথর মা। তাঁর বক্তব্য, "দু'মাসের কোলের বাচ্চা। সে তো হাঁটতেও হামা দিতে বা হাঁটতেও পারে না। ঘুমাচ্ছিলো বলে বারান্দার খাটটায় রেখে সবে বাথরুমে গিয়েছি। এসে দেখি গেট খোলা, বিচানায় বাচ্চাটা নেই। পাগল পাগল লাগছিল। সঙ্গে সঙ্গে চিৎকার করে সবাইকে ডাকলাম তখন।"

শিশুটিকে বাড়ির পাশের পুকুরে দেখতে পান স্থানীয়রা। নিজস্ব ছবি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। রবিবার সন্ধ্যায় বাড়িতে ছিলেন শুধু তার মা। পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। কে বা কারা, কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটাল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সোমবার বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে শিশুটির ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই রহস্যমৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement