shono
Advertisement
Burdwan

বর্ধমানে বধূর 'গণধর্ষণ ও খুন' কাণ্ডে গ্রেপ্তার ২, ঘটনাস্থল পরিদর্শনে ফরেন্সিক টিম

বাড়ির কিছুটা দূরে ক্যানেলের ধারে ওই বধূর দেহ উদ্ধার হয়।
Published By: Sayani SenPosted: 07:24 PM Jul 08, 2026Updated: 07:28 PM Jul 08, 2026

আদিবাসী বধূর রহস্যমৃত্যুর ঘটনায় গণধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের ভাইয়ের। তার ভিত্তিতে মামলা রুজু করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বর্ধমানের দেওয়ানদিঘি থানার পুলিশ। ধৃতরা হল শেখ আজিজুল ও ভদাই শেখ। বাড়ি ওই থানা এলাকাতেই। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। এদিন ঘটনাস্থলে ফরেনসিক টিম যায়। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। 

Advertisement

মঙ্গলবার সকালে বাড়ির কিছুটা দূরে ক্যানেলের ধারে ওই বধূর দেহ উদ্ধার হয়। মৃতের ভাই জানান, মাস দেড়েক ধরে তাঁর দিদি ও জামাইবাবু তাঁদের বাড়িতেই থাকছিলেন। সোমবার সন্ধ্যায় তাঁর দিদি বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু ফিরছে না দেখে তিনি ও তাঁর জামাইবাবু খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু গভীর রাত পর্যন্ত সন্ধান পাননি। মঙ্গলবার সকালে তাঁরা জানতে পারেন ক্যানেল পাড়ে জমিতে মুখ গুঁজে দিদির দেহ পড়ে রয়েছে।

মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর সন্দেহ স্থানীয় শেখ আজিজুল ও ভদাই শেখ দিদির উপর যৌন নির্যাতন করে খুন করেছে। মঙ্গলবার ময়নাতদন্তের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মৃতের ভাই। এরপরই পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই দু'জনকে গ্রেপ্তার করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement