shono
Advertisement

সিগন্যালিং পয়েন্টে ত্রুটি, বর্ধমান স্টেশনে ৩৫ মিনিট আটকে বন্দে ভারত

এদিকে, হাওড়া কারশেড লাইনে কাজের জেরে ভোগান্তির শিকার যাত্রীরা।
Posted: 09:10 AM Sep 10, 2023Updated: 09:26 AM Sep 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ধমান স্টেশনে সিগন্যালিং পয়েন্টে ত্রুটি। প্রায় ৩৫ মিনিট আটকে বন্দে ভারত এক্সপ্রেস। ভোগান্তির শিকার যাত্রীরা।

Advertisement

রবিবার নির্ধারিত সময়ে ভোর ৫টা ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। জলপাইগুড়িমুখী ট্রেনটি ৬টা ৫১ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনে পৌঁছয়। আর তারপরই বিপত্তি। সিগন্যালিংয়ের সমস্যায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। প্রায় সাড়ে ৭টা নাগাদ আটকে থাকে ট্রেনটি। তারপরই চলে বন্দে ভারত। তার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।

[আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত নবতিপর বৃদ্ধাকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২০ বছর বয়সি যুবক]

এর আগে শনিবার রাতেও চরম ভোগান্তির শিকার হন ট্রেনযাত্রীরা। ওইদিন রাত ১০টা ১০ মিনিটে হাওড়া থেকে মেন লাইনে বর্ধমান যাওয়ার শেষ লোকাল ছাড়ে। কারশেডে কাজের জন্য নির্ধারিত সময়মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেনি ট্রেনটি। আটকে পড়ে অনেক দূরপাল্লার ট্রেন। ডাউনেও ট্রেন চলাচল ব্যাহত হয়। তার ফলে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

[আরও পড়ুন: ট্রলারে ধাক্কা জাহাজের, বকখালির অদূরেই নষ্ট প্রচুর ইলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার