shono
Advertisement

বুকে কংগ্রেসের পতাকা, মুখে ‘মোদি জিন্দাবাদ’স্লোগান! ভাইরাল ভিডিও

শোরগোল কোচবিহারে৷ The post বুকে কংগ্রেসের পতাকা, মুখে ‘মোদি জিন্দাবাদ’ স্লোগান! ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 06:46 PM Sep 10, 2018Updated: 06:46 PM Sep 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুকে কংগ্রেসের পতাকা৷ আর মুখে ‘মোদি জিন্দাবাদ’ স্লোগান! বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তের ফেসবুক প্রোফাইলে এমন একটি ভিডিও ছড়িয়েছে কোচবিহার শহরে৷  কংগ্রেসের দাবি, ভিডিও ভুয়ো৷ রাজনৈতিক উদ্দেশ্যেই এমন কাজ করেছেন ওই বিজেপি নেতা৷ এদিকে এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দীপ্তিমান সাহা৷ 

Advertisement

[ বনধে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত অশান্তি, রাজ্যে সচল জনজীবন]

মোদি জমানায় পেট্রল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে৷ এই ইস্যুকে হাতিয়ার করে আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে বেকায়দায় ফেলতে চাইছে বিরোধীরা৷ সোমবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক দেয় কংগ্রেস৷ এ রাজ্যে অবশ্য বনধের মেয়াদ মোটে ৬ ঘণ্টা৷ সকাল ৯ থেকে দুপুর ৩টে৷ কিন্তু ঘটনা হল, কংগ্রেস বনধকে সমর্থন করাই শুধু নয়, একই ইস্যুতে এ রাজ্যে আবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বামেরা৷ সর্বাত্বক নয়, কোচবিহার শহরে বনধে মিশ্র সাড়া মিলেছে৷ সরকারি বাস চললেও, অন্য দিনের তুলনায় বেসরকারি বাস ছিল কম৷ স্কুল-কলেজে, এমনকী, সরকারি অফিসে হাজিরায়ও বনধের প্রভাব পড়েছিল৷ বেশ কয়েকটি জায়গায় বন্ধ ছিল দোকানপাটও৷ শহরে পালটা প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল কংগ্রেসও৷ তবে এসব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন কোচবিহারের বিজেপি নেতা দীপ্তিমান সাহা৷ বলা ভাল বিতর্কে জড়িয়েছেন তিনি৷

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় আন্দোলনের মুখ ছিলেন দীপ্তিমান সেনগুপ্ত৷ পরবর্তীকালে বিজেপিতে যোগ দেন তিনি৷ সোমবার সকালে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়৷ ভিডিওতে দেখা যাচ্ছে, এক জায়গায় জড়ো হয়ে কংগ্রেস জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছেন বেশ কয়েকজন৷ একজনের বুকেও আবার কংগ্রেসে পতাকাও লাগানো৷ হঠাৎ করে তাঁরাই আবার ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন৷ ভিডিও ছড়িযে পড়তেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে৷ কিন্তু, সত্যিই কি এমন ঘটনা ঘটেছে কোচবিহারে? কংগ্রেসের দাবি, ভিডিওটি ভুয়ো৷ রাজনৈতিক উদ্দেশ্যেই এমন কাজ করেছেন বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত৷ যদিও এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি তিনি৷সূত্রের খবর, শুধু কোচবিহারে নয়, গোটা রাজ্যেই নাকি এই ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। 

দেখুন ভিডিও:

[বনধের দিন বিস্ফোরণে উড়ল তৃণমূলের কার্যালয়, চাঞ্চল্য বীরভূমের খয়রাশোল

The post বুকে কংগ্রেসের পতাকা, মুখে ‘মোদি জিন্দাবাদ’ স্লোগান! ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement