shono
Advertisement

Breaking News

Rajasthan Civic poll

ওয়ার্ডে মাত্র ১ ভোট পেলেন বিজেপি প্রার্থী, রাজস্থানে চমকে দেওয়া কামব্যাকে বোর্ড গড়ছে সিপিএম

তাৎপর্যপূর্ণভাবে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার পুরসভাটি গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। জেন জি প্রার্থীরাও সাফল্য পেয়েছেন রাজস্থানের পুরভোটে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:29 AM Sep 15, 2026Updated: 09:29 AM Sep 15, 2026

রাজস্থানের পুরভোটে অব্যাহত গেরুয়া ঝড়। সোমবার রাত পর্যন্ত ১০,২৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০,২৩৫টির ফল ঘোষণা হয়েছে। বিজেপি জিতেছে ৪,১৭৯টিতে। ঠিক পিছনেই রয়েছে কংগ্রেস। তাদের দখলে গিয়েছে ৩,৬১৩টি ওয়ার্ড। তবে এই ভোট ঘিরে একাধিক চমকপ্রদ তথ্য উঠে আসছে। একটি ওয়ার্ডে মাত্র ১টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। জেন জি প্রার্থীরাও জিতেছেন পুর নির্বাচনে। তাৎপর্যপূর্ণভাবে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার পুরসভাটি গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। একটি পুরসভায় বোর্ড গঠন করছে সিপিএমও।

Advertisement

গেরুয়া ঝড়ের মধ্যেও চমকে দেওয়া ফল করেছেন নির্দল প্রার্থীরা। জেতা ওয়ার্ডের নিরিখে তাঁরা রয়েছেন তৃতীয় স্থানে। নির্দল প্রার্থীরা জিতে নিয়েছেন ২,২৭৩টি ওয়ার্ড। ফলে বহু পুর পরিষদ ও পুরসভার 'ভাগ্য' নির্ধারণে বড় ভূমিকা নেবেন নির্দল জয়ীরাই, তাতে কোনও সন্দেহ নেই। সবমিলিয়ে ১০টি পুরনিগমে ভোট হয়েছে। তার মধ্যে জয়পুর, কোটা, আলওয়ার গিয়েছে বিজেপির ঝুলিতে। অন্যদিকে বিকানের, আজমের, পালি জিতেছে কংগ্রেস। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরার কেন্দ্রের অন্তর্গত ঝলওয়ার পুরসভাও কংগ্রেসের দখলে। নির্দলরা জিতেছেন ভরতপুরে।

ফলাফলে দেখা যাচ্ছে, পর্বতসর পুরসভার ১৩ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র একটি ভোট! কৈলাসচাঁদ নামে ওই ব্যক্তি বলছেন, "আমি ১২ নং ওয়ার্ডের ভোটার। কিন্তু ১৩ নং থেকে আমাকে প্রার্থী করা হয়েছিল। কোনও একজন আমাকে ভোট দিয়েছেন।" ওই ওয়ার্ডে ৩৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী হিনা খানাম। দ্বিতীয় স্থানে নির্দল প্রার্থী রশিদ খান। জেন জি প্রার্থীরাও সাফল্য পেয়েছেন রাজস্থানের পুরভোটে। ২১ বছর বয়সি মহম্মদ সেলিম (কংগ্রেস) এবং নেহা শর্মা (বিজেপি) জিতেছেন। নেহাকে পুরপ্রধান করা হতে পারে বলেও খবর ছড়াচ্ছে।

তবে চমকে দিয়েছে সিপিএমের ফলাফল। বিকানের জেলার নোখা পুরসভায় বোর্ড গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বামেরা। ৪৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতে জয় পেয়েছে সিপিআইএম। বিজেপি পেয়েছে ১৩টি আসন এবং নির্দল প্রার্থীরা জিতেছেন তিনটি ওয়ার্ডে। রাজস্থান পুর নির্বাচনে মোট ১৯২ জন প্রার্থী দিয়েছিল সিপিএম। তাঁদের মধ্যে প্রায় ৪০ জন জয়ী হয়েছেন বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement