shono
Advertisement
Santiniketan

শুভেন্দু জমানায় চিকিৎসা-বিপ্লব! এইমসের আদলে শান্তিনিকেতনে মেডিক্যাল কলেজ গড়বে বিশ্বভারতী

বোলপুর-শান্তিনিকেতন জুড়েই বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে দিনের পর দিন মানুষের অভিযোগের শেষ নেই।
Published By: Kousik SinhaPosted: 12:46 PM May 26, 2026Updated: 12:57 PM May 26, 2026

চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত! এইমসের আদলে রবি ঠাকুরের শান্তিনিকেতনে মেডিক্যাল কলেজ গড়ার উদ্যোগ বিশ্বভারতীর। এই উদ্যোগ বাস্তব হলে আগামীতে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশা দেখাতে চলেছে বিশ্বভারতী। শুধু তাই নয়, বদলাবে জেলার স্বাস্থ্য মানচিত্রও। এহেন পরিকল্পনা ঘিরেই আশার আলো দেখতে শুরু করেছেন বীরভূমবাসী। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে বিশ্বভারতীতে ডাক্তারি পড়ার অপেক্ষায় প্রত্যাশায় পড়ুয়া ও অভিভাবকরা। নাম হতে পারে 'বিশ্বভারতী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল'। তবে সবটাই নির্ভর করছে জাতীয় মেডিকেল কমিশন,কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুমতি এবং রাজ্য সরকারের ছাড়পত্র ও সহযোগিতার উপর।

Advertisement

এই প্রসঙ্গে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, "বিশ্বভারতীর উপাচার্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাকে একত্রিতকরণ করেই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার। ইতিমধ্যেই প্রাথমিকভাবে আবেদন করা হয়েছে। তবে পরিষেবা উন্নত মানের চিকিৎসা পাবেন সর্বস্তরের মানুষ। আর চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়ারাও সমৃদ্ধ হবেন।"

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, "বিশ্বভারতীর উপাচার্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাকে একত্রিতকরণ করেই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার। ইতিমধ্যেই প্রাথমিকভাবে আবেদন করা হয়েছে। তবে পরিষেবা উন্নত মানের চিকিৎসা পাবেন সর্বস্তরের মানুষ। আর চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়ারাও সমৃদ্ধ হবেন।"

প্রসঙ্গত, বোলপুর-শান্তিনিকেতন জুড়েই বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে দিনের পর দিন মানুষের অভিযোগের শেষ নেই। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকেও শান্তিনিকেতন ছেড়ে কলকাতায় চলে যেতে হয়েছিল চিকিৎসার জন্য৷ এছাড়া, আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন শান্তিনিকেতনে বহু প্রখ্যাত মানুষের বসবাস। দেশ-বিদেশের মানুষ বেড়াতেও আসেন শান্তিনিকেতনে। অথচ উন্নত মানের চিকিৎসা পরিষেবা না থাকায় শেষ জীবনে শুধু চিকিৎসার জন্য শান্তিনিকেতন ছাড়তে বাধ্য হন অনেকেই। অতীতে স্বয়ং রবীন্দ্রনাথ ছাড়াও তাঁর পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, বোলপুরের লোকসভার প্রাক্তন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়, সাহিত্যিক বুদ্ধদেব গুহ-সহ অনেকেই চিকিৎসার ব্যবস্থা না থাকায় শেষ জীবনে শান্তিনিকেতনে ঠাঁই হয়নি। এ নিয়ে অনেক আক্ষেপ রয়েছে কবি সাহিত্যিক থেকে শুরু করে সমাজের প্রবাদ প্রতীমদের। এমনকি, কোভিড পরিস্থিতির সময়েও চরম ভোগান্তির মুখে পড়তে হয় শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকদেরও। ফলে বিশ্বভারতীর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে উঠলে চিকিৎসা পরিষেবার উন্নতির আশা দেখছেন পড়ুয়া, প্রাক্তনী, প্রবীণ আশ্রমিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

উন্নত মানের চিকিৎসা পরিষেবা না থাকায় শেষ জীবনে শুধু চিকিৎসার জন্য শান্তিনিকেতন ছাড়তে বাধ্য হন অনেকেই। অতীতে স্বয়ং রবীন্দ্রনাথ ছাড়াও তাঁর পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, বোলপুরের লোকসভার প্রাক্তন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়, সাহিত্যিক বুদ্ধদেব গুহ সহ অনেকেই চিকিৎসার ব্যবস্থা না থাকায় শেষ জীবনে শান্তিনিকেতনে ঠাঁই হয়নি। এ নিয়ে অনেক আক্ষেপ রয়েছে কবি সাহিত্যিক থেকে শুরু করে সমাজের প্রবাদ প্রতীমদের।

শুধু তাই নয়, এই প্রকল্প বাস্তবায়ন হলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক সংযোজন হতে চলেছে। বিশ্বভারতীতে গড়ে উঠতে চলেছে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। যদিও, বিশ্বভারতীতে পড়ুয়া এবং কর্মীদের জন্য নিজস্ব দুটি হাসপাতাল রয়েছে। একটি পিয়ারর্সন মেমোরিয়াল হাসপাতাল, অন্যটি দীনবন্ধু এণ্ড্রুজ মেমোরিয়াল হাসপাতাল। এই দুটি হাসপাতালকেও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল যুক্ত করা হবে বলেই দাবি বিশ্বভারতীর। অর্থাৎ, বিশ্বভারতীতে শুধু সময়ের অপেক্ষা অনুমতি মিললেই শুরু হতে চলেছে চিকিৎসা বিজ্ঞানের পঠন-পাঠন। ইতিমধ্যেই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির ছাড়পত্র চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে উঠলে উপকৃত হবে বীরভূম জেলার বাসিন্দারা। চিকিৎসা বিজ্ঞানের পাঠশালা এবং উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার দিকেই তাকিয়ে পড়ুয়া প্রাক্তনী এবং প্রবীণ আশ্রমিকেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement