shono
Advertisement

পঞ্চায়েত নির্বাচনের জের, মে দিবসে ছুটি বাতিল রাজ্য সরকারি কর্মীদের

২ মে ছুটি থাকছে কর্মচারীদের। The post পঞ্চায়েত নির্বাচনের জের, মে দিবসে ছুটি বাতিল রাজ্য সরকারি কর্মীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:09 PM Mar 31, 2018Updated: 06:04 PM Jul 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সাংবাদিক বৈঠকে বাংলায় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং। পয়লা মে অর্থাৎ মে দিবসেই প্রথম দফার ভোট। আর সেই কারণেই মে দিবসে ছুটি বাতিল করল প্রশাসন। এদিন নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল, ভোটের কাজের জন্য রাজ্য সরকারি কর্মীদের পয়লা মে কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে হবে। সেই ছুটি তাঁরা পাবেন বুধবার ২ মে।

Advertisement

[কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে কমিশনের এক্তিয়ারে হস্তক্ষেপ নয়, সাফ জানালেন মুখ্যমন্ত্রী]

মে মাসের প্রথম দিন থেকে শুরু পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের ২০টি জেলায় তিন দফায় হবে ভোটগ্রহণ। পয়লা মে প্রথম দফায় ভোট হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। প্রথম দফার পুনর্নির্বাচনের দিন হবে ৩ ও ৫ মে। আর সেই কারণেই পয়লা মে সরকারি কর্মীদের কাজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই দিনের ছুটি কর্মীরা পাবেন পরের দিন অর্থাত ২ মে। তবে যাঁরা ভোটের কাজে যুক্ত থাকবেন না, তাঁদের পোয়াবারো। সেই সব রাজ্য সরকারি কর্মীরা ১ এবং ২ মে দু’দিনই ছুটি পাবেন। নবান্ন সূত্রে খবর।

[আসানসোলের মানুষকে শান্তি বজায় রাখার অনুরোধ রাজ্যপালের]

২০টি জেলায় ৪৮,৬৫৬টি গ্রাম পঞ্চায়েত, ৯২৭০টি পঞ্চায়েত সমিতি এবং ৮২৫টি জেলা পরিষদ রয়েছে। যেখানে ৭৮,৮০০টি পোলিং বুথে ভোটগ্রহণ হবে। মোট ভোটারের সংখ্যা পাঁচ কোটি চার লক্ষ বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার। আজ, শনিবার নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই নির্বাচনবিধি জারি হয়ে গিয়েছে। নির্বাচনের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের কোনও মন্ত্রী কোনও নির্বাচনী আধিকারিককে শমন পাঠাতে পারবেন না। পাশাপাশি কোনও মন্ত্রী পাইলট কার এবং গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র নিরাপত্তার প্রশ্ন উঠলেই ব্যতিক্রম হতে পারে। এই সময়ের মধ্যে কোনও পঞ্চায়েত এলাকায় ভিত্তিপ্রস্তর
স্থাপন করা যাবে না। এমনকী কোনও নতুন প্রকল্পও চালু করা যাবে না। গোটা রাজ্যেই এই নিয়ম ধার্য থাকবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার।

The post পঞ্চায়েত নির্বাচনের জের, মে দিবসে ছুটি বাতিল রাজ্য সরকারি কর্মীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার