সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেসরকারি স্কুলে মাত্রাছাড়া ফি বৃদ্ধিতে এবার লাগাম টানতে চলেছে রাজ্য। তৈরি হচ্ছে নয়া আইন। খসড়া ইতিমধ্যেই প্রস্তুত। তা নিয়ে আলোচনা হতে পারে। মতামতও নেওয়া হতে পারে। পঞ্চায়েত ভোটের পরেই এই আইন বাস্তবে পরিণত হতে পারে বলে জানা যাচ্ছে।
[ সর্বভারতীয় স্তরে একাদশ থেকে নেমে বিশ্বভারতীর স্থান ৩১তম ]
মাত্রাছাড়া ফি বৃদ্ধিকে কেন্দ্র করে কদিন আগেই অ্যাসেম্বলি অফ গড় চার্চ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন অভিভাবকরা। তাঁদের দাবি ছিল, কোনওরকম নোটিস ছাড়াই স্কুল ফি বৃদ্ধি করেছে। যা বিপুল বোঝা হয়ে দাঁড়িয়েছে অভিভাবকদের কাছে। এ অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন বেসরকারি স্কুলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। স্বাস্থ্যক্ষেত্রে যেমন ভূরিভূরি অভিযোগ জমা পড়ছিল, পড়াশোনার ক্ষেত্রেও তাই। স্বাস্থ্য ক্ষেত্রে কমিশন গঠন করে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে রাজ্য। একইভাবে শিক্ষাক্ষেত্রেও ফি বৃদ্ধির ব্যাপারে নিয়ন্ত্রণ করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেইমতো তৈরি হল নয়া আইনের খসড়া।
[ অনুব্রতর নির্দেশ মেনে ভোট ‘উৎসবে’ বীরভূমে ব্লকে ব্লকে গুড়-বাতাসা বিলি ]
খসড়া মোতাবেক নিয়ন্ত্রণ কমিশনের ধাঁচে একটি কমিটি গঠন করা হবে। ফি বৃদ্ধি হবে স্কুলের পরিকাঠামো অনুসারেই এবং প্রতি বছর নির্দিষ্ট হারে। শিক্ষাবর্ষের মাঝে কোনও স্কুল ফি বৃদ্ধি করতে পারবে না। ফি বাড়ানোর আগে অভিভাবকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। স্কুলের তরফে কেন ফি বৃদ্ধির প্রস্তাব করা হচ্ছে, তা ব্যাখ্যা করতে হবে অভিভাবকদের সামনে। তবে কোনওভাবেই তা ১০ শতাংশের বেশি হবে না। অভিভাবকরা রাজি হলে তা কমিটির কাছে পাঠানো হবে। কমিটি সবদিক খতিয়ে দেখবে। তাদের অনুমোদন মিললে তবে ফি বৃদ্ধি সম্ভব হবে। তবে খসড়ার উপর মতামত নেওয়া হতে পারে। তবে সে বিষয়টি চূড়ান্ত নয়। জানা যাচ্ছে, পঞ্চায়েত ভোটের পরই আইনটি বাস্তবায়িত হতে পারে।
[ ধাবার ভিতর আচমকা ঢুকে পড়ল লরি, খড়গপুরে পিষ্ট হয়ে মৃত ৫ ]
The post বেসরকারি স্কুলের ফি বৃদ্ধিতে লাগাম, নয়া আইনের খসড়া প্রস্তুত appeared first on Sangbad Pratidin.
