shono
Advertisement

রাজনৈতিক সংঘর্ষে উত্তাল তেহট্ট, জখম ১৫ জন রাজনৈতিক কর্মী

ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে৷ The post রাজনৈতিক সংঘর্ষে উত্তাল তেহট্ট, জখম ১৫ জন রাজনৈতিক কর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:44 PM Apr 30, 2018Updated: 05:17 PM Aug 24, 2018

পলাশ পাত্র, তেহট্ট: ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ৷ এবার তেহট্টের সাহাপুরে তৃণমূল-বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের কমপক্ষে ১৫ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে৷ এদের মধ্যে ১১ জনকে তেহট্ট হাসপাতালে ভরতি করতে হয়েছে৷ সোমবারের এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে৷

Advertisement

 এক পরিবারেই দুই দলের প্রার্থী, ভাসুর-ভাদ্রবউয়ের লড়াইয়ে সরগরম বাগনান ]

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহাপুরে এক বিয়ে বাড়ি থেকে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থকের সঙ্গে বুথ সভাপতি প্রফুল্ল রায়ও তাঁর নিজের বাড়িতে ফিরছিলেন৷ একই সময় বিজেপির কর্মীরাও প্রচার সেরে বাড়ি ফিরছিলেন৷ দু’পক্ষ মুখোমুখি হতেই বচসা শুরু হয়৷ এরপর দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়৷ লাঠি, হাঁসুয়া-সহ একাধিক ধারাল অস্ত্র নিয়ে মারামারি হয়৷ নাটনা পঞ্চায়েতের বিদায়ী বোর্ডের উপপ্রধান তথা এলাকার তৃণমূল নেতা দিলীপ বিশ্বাসের অভিযোগ, সিপিএম-বিজেপি একজোট হয়ে তাঁদের কর্মীদের উপর পরিকল্পনা মাফিক হামলা চালায়৷ ওই দুষ্কৃতী দলের মধ্যে ওদের মধ্যে সিপিএমের প্রাক্তন সদস্য সুভাষ রায় ছিল বলে অভিযোগ৷ দা, হাঁসুয়া, লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ তোলেন তিনি৷ এদিনের এই ঘটনা প্রসঙ্গে সুভাষবাবু বলেন, ‘‘আমাদের দলের ছ’জনকে রাতে হাসপাতালে ভরতি করতে হয়৷ ওরা ওই এলাকায় পঞ্চায়েত ভোটে কিছুই করতে পারবে না দেখে এরকম আক্রমণ করছে৷’’ তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপির জেলার সাধারণ সম্পাদক অর্জুন বিশ্বাসের দাবি, ‘‘আমরা এখন যথেষ্ট শক্তিশালী৷  ওদের পায়ের তলার মাটি সরে যাওয়াতে তৃণমূলীরা আমাদের কর্মীদের মারধর করে৷ পাঁচজন কর্মী এখন তেহট্ট হাসপাতালে ভরতি৷’’  হাসপাতাল সূত্রে খবর,  এই ঘটনায় ধারল অস্ত্রের কোপে দু’পক্ষের চারজনের মাথায় কোপ লাগে৷ একজনের হাত ভেঙে যায়৷

[  লগ্নভ্রষ্ট তাঁতিপাড়া! ভোট না হওয়ায় হতাশ গোটা গ্রাম ]

The post রাজনৈতিক সংঘর্ষে উত্তাল তেহট্ট, জখম ১৫ জন রাজনৈতিক কর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার