shono
Advertisement

Breaking News

ভোটের আগেই দলবদল, তৃণমূলের মিছিলে হাঁটলেন সিপিএম প্রার্থী!

ভয় দেখিয়ে প্রার্থীকে দলে টেনেছে তৃণমূল, অভিযোগ সিপিএমের। The post ভোটের আগেই দলবদল, তৃণমূলের মিছিলে হাঁটলেন সিপিএম প্রার্থী! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:07 PM Apr 25, 2018Updated: 06:22 PM Apr 25, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সাতসকালেই তৃণমূলের প্রচার মিছিলে হাঁটলেন পঞ্চায়েতের সিপিএম প্রার্থী। ঘটনাস্থল কাঁকাসর ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। ওই সিপিএম প্রার্থীর নাম ছবি ওরাং। ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৮টি। ১৪ নম্বর সংসদে তৃণমূল প্রার্থী জারিনা খাতুন। ওই সংসদেই সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছবি ওরাং। দুই তরফের মুখোমুখি লড়াই নিয়ে প্রস্তুতিও কম ছিল না। বুধবার সকালেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রচারে নামেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জারিনা খাতুন। সকাল সকাল সংশ্লিষ্ট সংসদের হাজরা পাড়া এলাকায় প্রচার শুরু করেন তিনি। উপস্থিত সকলকে অবাক করে দিয়ে সেই মিছিলেই পা মেলান সিপিএমের প্রার্থী ছবি ওরাং।

Advertisement

[বামনগোলায় একই আসনে লড়াই দুই বামনেত্রীর, লাভের গুড় খাচ্ছে তৃণমূল]

একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধিতা ভুলে হাত মেলানোয় লাভবান হয়েছেন তৃণমূলের জারিনা খাতুন। স্বাভাবিকভাবেই বিনা যুদ্ধে পঞ্চায়েত ভোট জয়ের সম্ভাবনা তাঁর। এখনও পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হল না। শুরু হয়নি মনোনয়ন পত্র প্রত্যাহার। তার আগেই বিরোধীদের লড়াইয়ের ময়দান ছাড়ার পর্ব শুরু। আদিবাসী ঘরের মহিলা ছবি ওরাং। এদিন শাসকদলের মিছিলে যোগ গিয়ে জানান ,“এলাকায় উন্নয়ন হয়েছে৷ ভুল বুঝিয়ে আমাকে সিপিএমের হয়ে ভোটে দাঁড় করানো হয়েছিল৷ আমি আমার ভুল বুঝতে পরেছি৷ তাই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম৷”

এদিকে শাসকদলের বিরুদ্ধে ভয় দেখিয়ে দলে টানার অভিযোগ উঠেছে। যদিও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন দাশু সেই অভিযোগ অস্বীকার করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “কোন ভয় বা প্রলোভন নয়৷ রাজ্যে উন্নয়ন দেখেই বিরোধী প্রার্থীরা শাসকদলে যোগ দিচ্ছে৷ আরও অনেক বিরোধী প্রার্থীই তৃণমূলে আসার জন্যে আগ্রহ প্রকাশ করছেন৷” কিন্তু শাসকদলের উন্নয়নের তত্ত্বকে মানতে নারাজ সিপিএম৷ সিপিএমের অভিযোগ, গত ৬ এপ্রিল সিপিএমের হয়ে মনোনয়ন দাখিল করেন ছবি ওরাং৷ সেই দিন সন্ধ্যা থে‌কেই তাঁকে ও তাঁর পরিবারকে লাগাতার হুমকি দিতে থাকে তৃণমূল৷ প্রার্থীপদ প্রত্যাহারের জন্যে ছবি ওরাংএর স্বামীর রোজগারও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়৷ সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বীরেশ্বর মণ্ডল জানান, “লাগাতার চাপ ও হুমকির ফলেই আত্মসমর্পণ করেছেন আমাদের প্রার্থী৷ শাসকদলের কর্মীরা বুধবার সকালে জোর করে ঘর থেকে তুলে এনে তাঁকে তৃণমূলের মিছিলে পা মেলাতে বাধ্য করেছে৷ এইভাবেই গণতন্ত্রকে ধংস করছে তৃণমূল৷” মনোনয়ন প্রত্যাহারের আগেই অনেক বিরোধী প্রার্থীই নাম লেখাতে শুরু করেছে শাসকদলে৷

[বিজেপির নির্বাচনী ইস্তাহারে বাংলাদেশের সংঘর্ষের ছবি, বিতর্ক তুঙ্গে]

The post ভোটের আগেই দলবদল, তৃণমূলের মিছিলে হাঁটলেন সিপিএম প্রার্থী! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার