shono
Advertisement

তৃণমূলের নাম ভাঙিয়ে প্রচারে নির্দল প্রার্থী, শোরগোল গলসিতে

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূলের। The post তৃণমূলের নাম ভাঙিয়ে প্রচারে নির্দল প্রার্থী, শোরগোল গলসিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:58 PM May 09, 2018Updated: 01:14 PM May 09, 2018

সৌরভ মাজি, বর্ধমান: গত শনিবারই তৃণমূলের যাঁরা নির্দল প্রার্থী হয়েছিলেন তাঁদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন দলের পূর্ব বর্ধমান জেলা পর্ষবেক্ষক অরূপ বিশ্বাস। বহু জায়গাতেই নির্দলরা নির্বাচনী লড়াই থেকে সরে গিয়েছেন। দলের প্রার্থীর হয়ে প্রচারও শুরু করেছেন। কিন্তু কয়েকটি ক্ষেত্রে নির্দলরা লড়াইয়ের ময়দান ছাড়েননি। এমনকী তৃণমূলের নাম ভাঙিয়েই প্রচার করছেন। দেওয়াল লিখনে নিজেদের তৃণমূল কংগ্রেস মনোনীত নির্দল প্রার্থী হিসেবেও দাবি করছেন। এই সব প্রার্থীরা তৃণমূলের নামের অপব্যবহার করায় এবং দলের নাম ভাঙানোয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল নেতৃত্ব।

Advertisement

[বাংলাদেশে হেরোইন পাচারের ছক, কাটোয়ায় সিআইডির জালে দুই মহিলা]

পূর্ব বর্ধমানের গলসি-২ ব্লকের মসজিদপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকজন নির্দল প্রার্থী এখনও দলের প্রার্থীর বিরুদ্ধে লড়াই থেকে সরে দাঁড়াননি। উলটে পুরোদমে প্রচার করছেন তৃণমূলের পতাকা হাতে নিয়েই। নিজেদের তৃণমূল কংগ্রেসের মনোনীত নির্দল প্রার্থী হিসেবেই দাবি করছেন। এই পঞ্চায়েতের ১১টি আসনের মধ্যে ৬টিতে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বাকি ৫টিতে নির্দলদের সঙ্গে লড়াই হচ্ছিল। তবে দলের নির্দেশে কয়েকজন লড়াইয়ের ময়দান থেকে সরে গিয়েছেন। ৩ নম্বর আসনের নির্দল প্রার্থী পুতুলি খাতুন, পাশের আসনের দেবিকা রুইদাস নিজেদের তৃণমূলের প্রার্থী বলেই দাবি করছেন। পুতুলির হয়ে দেওয়াল লিখন করা হয়েছে তৃণমূল কংগ্রেস মনোনীত নির্দল প্রার্থী হিসেবে। তাঁকে ঘাসফুলের বদলে নৌকা চিহ্নে ভোট দেওয়ার আবেদন করা হচ্ছে। মিছিল, বাড়ি বাড়ি প্রচারে কাঁধে তৃণমূলেরই পতাকা ব্যবহার করছেন।

ঘটনাটি মোটেও ভালভাবে নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। দলের অঞ্চল সভাপতি গুল মহম্মদ ব্লক সভাপতি মাধ্যমে দলের পর্যবেক্ষকের কাছে চিঠি পাঠিয়েছেন। গুল মহম্মদ জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্দলদের লড়াই থেকে সরে যেতে বলা হয়েছিল। কয়েকজন স্বেচ্ছায় বাড়ি বাড়ি গিয়ে বলেছেন লড়াইয়ে নেই তাঁরা। কিন্তু পুতুলি ও দেবিকা এখনও নিজেদের তৃণমূল মনোনীত প্রার্থী বলেই প্রচার করছেন। তিনি বলেন, “ওঁরা তৃণমূল মনোনীত প্রার্থী বলে দেওয়াল লিখে নৌকা চিহ্নে ভোট দিতে বলছে। এতে তৃণমূল কংগ্রেসকে অপমান করা হচ্ছে। আমি নেতৃত্বকে জানিয়েছি। প্রয়োজনে মামলা করব।” তৃণমূলের ব্লক সভাপতি বাসুদেব চৌধুরি বলেন, “নির্দলরা আমাদের দলের কেউ নয়। দলের নাম ভাঙিয়ে যারা এমন করছে তাঁদের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রতীককেও অপমান করা হচ্ছে. কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

[মাত্র ১০ টাকায় বিকোচ্ছে মরা মুরগি, তদন্তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য]

ছবি- মুকুলেসুর রহমান

The post তৃণমূলের নাম ভাঙিয়ে প্রচারে নির্দল প্রার্থী, শোরগোল গলসিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার