shono
Advertisement

Breaking News

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তরবঙ্গে সক্রিয় বেটিং চক্র, চলছে দর কষাকষি

মুখে কুলুপ পুলিশের। The post পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তরবঙ্গে সক্রিয় বেটিং চক্র, চলছে দর কষাকষি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:36 PM May 13, 2018Updated: 04:51 PM May 13, 2018

সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি : রাত পোহালেই পঞ্চায়েত ভোট। জিতবে কোন দল?  ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থার লাগাম কোন রাজনৈতিক দলের হাতে আসছে? তা নিয়ে চলছে আলাপ আলোচনা। শুধু আলোচনায় কেন্দ্রীভূত না থেকে পছন্দের রাজনৈতিক দলের হয়ে বাজি ধরাও শুরু হয়েছে। হ্যাঁ ঠিকই শুনছেন, বেটিংচক্র। উত্তরবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দর কষাকষিতে নেমে পড়েছে বুকিরা। জায়গা বুঝে চলছে বাজির লড়াই। সবমিলিয়ে দেখা যাচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস বেশ কয়েক যোজন এগিয়ে রয়েছে। অন্তত বুকিদের তেমনই দাবি। তবে স্থান কাল পাত্র ভেদে বদলে যাচ্ছে পছন্দের রাজনৈতিক দলও। যেমন মালদহে ফেভরিট কিন্তু জাতীয় কংগ্রেস। সেখানে অন্য কোনও দল কল্কে পাচ্ছে না। একইভাবে দলীয় কোন্দল থাকলেও কোচবিহারে ভাল ফল করার সম্ভাবনা রয়েছে শাসক তৃণমূলের। এই কোচবিহারের তৃণমূলের হয়ে ১০০ টাকা বাজি ধরলে ঘরে ফিরবে মাত্র ১১২টাকা। সেখানে সিপিএমের পক্ষে বাজি ধরে যদি জয় আসে তাহলে ১০০ টাকা হয়ে যাবে ১৮০ টাকা। অন্যদিকে বিজেপির জন্য বাজি ধরা হলে টাকার অঙ্ক হবে ১৭৫ টাকা।

Advertisement

[রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হতে দেবে না তৃণমূল, অভিযোগ বাবুলের]

ভোটযুদ্ধে বাজির লড়াই উত্তরবঙ্গের রাজনৈতিক পটভূমিতে নয়া চমক আনতে চলেছে। প্রচার শেষ হলেও ভোটের উত্তাপ যে গনগনে তা ভালরকম টের পাওয়া যাচ্ছে। বেটিংয়ের চড়া মাত্রা সেই উষ্ণতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তবে যে দলের হয়েই বেটিং চলুক না কেন জেলা পরিষদ স্তরে কিন্তু এর নামগন্ধ নেই। যা রমরমা ওই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতেই রয়েছে। এখানেই বাজার ধরছে বুকিরা। রাজনৈতিক দলের তালিকায় সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপির পাশাপাশি মোর্চা,  আদিবাসি বিকাশ পরিষদ, নির্দলও রয়েছে। শুধু বাজার বুঝে দর হাঁকলেই হবে। তারপরই খেলা শুরু। ভোট গণনার ফলাফল ঘোষণা হলে শুধু প্রার্থীরাই নন, লাভবানের তালিকায় থাকবে বুকিরা। এদিকে বেটিং চক্র নিয়ে মুখ খুলতে রাজি নয় উত্তরবঙ্গের পুলিশ প্রশাসন। তবে বেটিং রুখতে কড়া নজরদারি চলছে বলে খবর।

[লাল গোলাপ হাতে দরজায় হাজির প্রার্থী! অবাক বাঁকুড়ার সিমলাপালের বাসিন্দারা]

The post পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তরবঙ্গে সক্রিয় বেটিং চক্র, চলছে দর কষাকষি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার