shono
Advertisement
Udayan Guha Arrested

'নিজের বাবাকে চোর বলতেন, তিনিই গ্রেপ্তার', উদয়ন গুহকে নিয়ে কী বললেন 'চিরশত্রু' নিশীথ?

Nisith Paramanik: রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ গ্রেপ্তার। সেই ঘটনার পরই উদয়ন গুহকে তীব্র কটাক্ষ করলেন 'চিরশত্রু' নিশীথ প্রামাণিক। বিজেপি সরকারের আমলে রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথই। "নিজের বাবাকে চোর পরিচয় দিতেন, আজ তিনিই গ্রেপ্তার। সময় থেমে থাকে না।"
Published By: Suhrid DasPosted: 05:17 PM Jun 17, 2026Updated: 05:48 PM Jun 17, 2026

রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ গ্রেপ্তার। সেই ঘটনার পরই উদয়ন গুহকে তীব্র কটাক্ষ করলেন 'চিরশত্রু' নিশীথ প্রামাণিক। বিজেপি সরকারের আমলে রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথই। "নিজের বাবাকে চোর পরিচয় দিতেন, আজ তিনিই গ্রেপ্তার। সময় থেমে থাকে না।" উদয়ন গুহের 'অত্যাচারে' দিনহাটার মানুষ অতিষ্ঠ হয়েছিলেন! তৃণমূল কংগ্রেস জমানায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হত! সেই অভিযোগ এদিন করেছেন কোচবিহারের বিজেপি নেতা, রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।

Advertisement

আজ, বুধবার কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়েছে উদয়ন গুহকে (Udayan Guha)। দিনহাটায় শিশু মঙ্গল সমিতি নামে একটি সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। এই সমিতির সম্পাদকের দায়িত্বে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রয়েছেন। অভিযোগ, বছর দুয়েক আগে সেই সমিতির নামে কয়েক কোটি টাকা দিনহাটা মহকুমা হাসপাতালে শিশু বিভাগের পরিকাঠামো উন্নয়নের জন্য তোলা হয়েছিল। এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কলকাতা থেকে তাঁকে দিনহাটায় নিয়ে গিয়ে তদন্ত হবে বলে খবর। এদিকে তৃণমূলের এই ডাকসাইটে নেতার গ্রেপ্তারিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

নিশীথ প্রামাণিক বলেন, "উদয়ন গুহ নিজের বাবাকে বারবার চোর বলে পরিচয় দিতেন, আজ তাঁকেই গ্রেপ্তার হতে হয়েছে। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেননি, মানুষকে যিনি অকথ্য অত্যাচার করতেন, তাঁর নাম উদয়ন গুহ। আজ সেই 'বাঘ' বিড়াল হয়ে খাঁচাবন্দি।"

এই গ্রেপ্তারির পরেই একটি ভিডিও বার্তা দিয়েছেন রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, "উদয়ন গুহ নিজের বাবাকে বারবার চোর বলে পরিচয় দিতেন, আজ তাঁকেই গ্রেপ্তার হতে হয়েছে। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেননি, মানুষকে যিনি অকথ্য অত্যাচার করতেন, তাঁর নাম উদয়ন গুহ। আজ সেই 'বাঘ' বিড়াল হয়ে খাঁচাবন্দি।" প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি, টাকা নিয়ে চাকরি দেওয়ার বিস্তর অভিযোগ উঠেছিল অতীতে। সেই ঘটনাকে আড়াল করতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সম্পর্কে বাবা কমল গুহের প্রসঙ্গও টেনে এনেছিলেন উদয়ন! মৃত বাবাকেও 'চোর' বলে একাধিকবার কটাক্ষ করেছেন তিনি। বাম আমলে ফরওয়ার্ড ব্লক নেতা, রাজ্যের মন্ত্রী কমল গুহ রাজ্য রাজনীতিতে অত্যন্ত সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁরই ছেলে বাবাকে এভাবে 'চোর' আখ্যা দিয়েছেন! সেই নিয়ে জোর চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে। ছেলে হিসেবে কীভাবে এই কাজ করা সম্ভব? সেই প্রশ্নও উঠেছিল। 

বাম আমলে ফরওয়ার্ড ব্লক নেতা, রাজ্যের মন্ত্রী কমল গুহ রাজ্য রাজনীতিতে অত্যন্ত সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁরই ছেলে বাবাকে এভাবে 'চোর' আখ্যা দিয়েছেন! সেই নিয়ে জোর চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে। ছেলে হিসেবে কীভাবে এই কাজ করা সম্ভব? সেই প্রশ্নও উঠেছিল।

এদিন সেই কমল গুহের প্রসঙ্গ উত্থাপন করেন নিশীথ। প্রসঙ্গত, কোচবিহারের রাজনীতিতে নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ কার্যত 'চিরশত্রু'। নির্বাচনে নিশীথের কাছে উদয়ন পরাজিত হয়েছেন। এদিন উদয়ন গুহকে নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী। তৃণমূল আমলে বহু বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন উদয়ন! তাঁর জন্য বহু পরিবার চোখের জল ফেলেছে। সেই কথা বলেন নিশীথ। মন্ত্রীর কথায়, "যে যেমন কর্ম করেছে, তাঁকে সেই ফল ভুগতে হবে। এই তো সবে শুরু। শুধু গুরু নয় শিষ্যদেরও সময় ঘনিয়ে আসছে। বাবা ও ছেলে, দু'জনে মিলেই অত্যাচার করেছিল। দু'জনকেই সাজা পেতে হবে, নিশ্চিত থাকুন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement