shono
Advertisement
Bengal Election 2026

সরকারি পোশাকেই বামপ্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রচারে অঙ্গনওয়াড়ি কর্মীরা! কমিশনে যাচ্ছে তৃণমূল

কংগ্রেস ও তৃণমূল নেতাদের প্রশ্ন, সরকারি দায়িত্বে থাকা কর্মীরা কীভাবে সরকারি পোশাক পরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারে অংশ নিতে পারেন! ঘটনা নিয়ে সরব হয়েছেন ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির।
Published By: Kousik SinhaPosted: 06:22 PM Apr 11, 2026Updated: 07:13 PM Apr 11, 2026

সরকারি দায়িত্বে থাকা অবস্থায় রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ! আর সেই অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে মুর্শিদাবাদের ডোমকলে। অভিযোগ, সরকারের দেওয়া নির্দিষ্ট পোশাক পরেই সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমান-এর সমর্থনে মিছিলে অঙ্গনওয়াড়ি কর্মীরা। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির ডোমকল ব্লকের উদ্যোগে বেশ কিছু অঙ্গনওয়াড়ি কর্মী রাস্তায় নামেন। মিছিলে যোগ দেন সিপিআই(এম) এর প্রার্থী মোস্তাফিজুর রহমানও। আর সেই মিছিল থেকেই সিপিএম প্রার্থী সমর্থনে স্লোগান তোলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এমনকী মোস্তাফিজুর রহমানকে ভোটদানের আহ্বানও জানান মিছিলে অংশ নেওয়া অঙ্গনওয়াড়ি কর্মীরা।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে অংশ নেওয়া কর্মীরা সরকারি অঙ্গনওয়াড়ি পরিষেবার নির্ধারিত পোশাক পরিহিত অবস্থাতেই কর্মসূচিতে অংশ নেন, যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস ও তৃণমূল নেতাদের প্রশ্ন, সরকারি দায়িত্বে থাকা কর্মীরা কীভাবে সরকারি পোশাক পরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারে অংশ নিতে পারেন! ঘটনা নিয়ে সরব হয়েছেন ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরও। তিনি বলেন, “সরকারি পোশাক পরে রাজনৈতিক সমর্থনে যাওয়া অনুচিত। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে।” 

ঘটনা নিয়ে সরব হয়েছেন ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরও। তিনি বলেন, “সরকারি পোশাক পরে রাজনৈতিক সমর্থনে যাওয়া অনুচিত। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে।”

অন্যদিকে ডোমকলের এসডিও শুভঙ্কর বালা জানান, “সরকারি পোশাক পরে এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের কোনও নির্দেশ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমান। তাঁর বক্তব্য, “নিয়ম কী আছে জানি না, তবে মানুষের আবেগ থেকেই সমর্থন আসছে। অঙ্গনওয়াড়ি ইউনিয়নের ডাকে অনেকেই সরাসরি সেন্টার থেকে এসেছেন, তাই হয়তো পোশাক পরা ছিল। বিষয়টি নিয়ে অযথা বিতর্কের কিছু নেই।” এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক নিরপেক্ষতা ও সরকারি কর্মীদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যা রাজনৈতিক মহলে আরও উত্তাপ বাড়াচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement