shono
Advertisement

ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড পাচ্ছেন নাগরাকাটার নার্স, খুশির হাওয়া ডুয়ার্সে

চলতি মাসে রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার নেবেন সোনালিদেবী, দেখুন ভিডিও। The post ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড পাচ্ছেন নাগরাকাটার নার্স, খুশির হাওয়া ডুয়ার্সে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:17 PM May 05, 2018Updated: 06:32 PM May 05, 2018

অরূপ বসাক,মালবাজার: স্বাস্থ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড পাচ্ছেন নার্স সোনালী সামন্ত। নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের বিএস কোম্পানি বস্তির সাবসেন্টারে নার্স হিসেবেই কর্মরত সোনালি সামন্ত। চলতি মাসের ১২ তারিখেই রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন সোনালিদেবী। জেলার এক মহিলা স্বাস্থ্যকর্মী এই পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় স্বভাবতই খুশির হাওয়া বইছে। খুশি জেলার স্বাস্থ্যকর্তারাও। ১২-মে রাষ্ট্রপতি ভবনে মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করবেন সোনালিদেবী। এনিয়ে তোড়জোড়ও শুরু হয়েছে।

Advertisement

[একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু, চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে]

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাব সেন্টার এলাকায় দিদিমনি নামেই সবিশেষ পরিচিত সোনালিদেবী। গ্রাসমোড় ও বিএস বস্তির সাবসেন্টার একা হাতেই চালান তিনি। সবসময় এতটাই নিজের কাজে নিয়োজিত থাকেন, যে এলাকার নাড়িনক্ষত্র তাঁর নখদর্পণে। কে কোথায় অসুস্থ, কার জন্য জরুরি পরিষেবা দিতে হবে। সবেতেই তীক্ষ্ণ নজর সোনালি সামন্তর। প্রসূতিদের জন্য তিনি সর্বদাই প্রস্তুত। একা হাতে ঝুঁকি নিয়ে অনেকেরই প্রসব করিয়েছেন। চিকিৎসা ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে। সহায় সম্বলহীন পরিবারের অসুস্থ সদস্যকে বিনা পরিষেবায় চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছেন তিনিই। স্বাস্থ্য দপ্তরে মাধ্যমেই এসেছে চিকিৎসা সহায়তা। তবে মধ্যস্থতা করেছেন তিনি। প্রাণ বাঁচাতে রাতবিরেতেও পৌঁছে গিয়েছেন গ্রামে গঞ্জে। একটাই উদ্দেশ্য, রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিতে হবে। চিকিৎসার প্রয়োজন পৌঁছে গিয়েছেন রোগীর বাড়িতেই। সেইজন্যেই আজ তাঁর নাম জাতীয় পুরস্কার প্রাপকের তালিকায় মনোনীত হয়েছে। তবে এই কৃতিত্ব তাঁর একার নয়। সাব সেন্টারের সহকর্মীরাও তাঁকে বিরামহীন সাহায্য করে গিয়েছেন। তাই পুরস্কারের প্রাপ্তি তিনি সকলের সঙ্গেই ভাগ করে নিতে চান। তাঁর মতে, একা হয়তো মুমূর্ষুদের পাশে এসে দাঁড়ানো যায়। কিন্তু সর্বতোভাবে চিকিৎসা সহায়তা দেওয়া কখনওই সম্ভবপর হয় না। যদি না অনেকগুলি কাঁধ ওই একজনের সঙ্গে মেলে। সাব সেন্টার লাগোয়া এলাকার মানুষ বেশিরভাগই দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। সকলের পক্ষে হাসপাতালে রোগীকে ভরতি করার মতো সামর্থ থাকে না। খবর পেলে প্রয়োজনীয় সরঞ্জাম ও কর্মীদের নিয়ে নিজেই রোগীর বাড়িতে পৌঁছে গিয়েছেন সোনালী সামন্ত।

রাজ্যের মধ্যে একমাত্র নাগরাকাটা ব্লকেই আসছে জাতীয় পুরস্কার। তাও আবার স্বাস্থ্যক্ষেত্রে অবদানের নিরিখে। পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তির নামই নির্বাচিত হয়েছে। এমনটাই দাবি স্বাস্থ্যকর্মী-সহ এলাকাবাসীর। এদিকে সোনালীদেবীর নাম নির্বাচিত হওয়ায় খুশি ভারপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক সুপর্ণ হালদার।

[পুরসভার অভিযানে বর্ধমানে নামী রেস্তরাঁয় উদ্ধার পচা মাংস, হতবাক পুরকর্তারা]

The post ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড পাচ্ছেন নাগরাকাটার নার্স, খুশির হাওয়া ডুয়ার্সে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার