উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি! ৩ তারিখ দানা বাঁধবে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৩ তারিখ থেকে পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা।
শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতাও থাকবে। রবিবার অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ সব জেলাতেই ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ ও কাল বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুতের আশঙ্কা থাকছে। কলকাতা শহরে শনিবার থেকে সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস।
শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতাও থাকবে। রবিবার অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। তবে বিক্ষিপ্তভাবে কিছু জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
