shono
Advertisement
West Bengal Weather Update

মঙ্গল থেকেই কলকাতায় হাঁসফাঁস গরম, বাড়বে তাপমাত্রা! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

সোমবার কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি।
Published By: Jaba SenPosted: 10:33 AM Sep 14, 2026Updated: 11:49 AM Sep 14, 2026

সোমবার কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে আগামী ৪-৫দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। বাড়বে গরম এবং অস্বস্তি। বাড়তে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে বুধবার অতিভারী বৃষ্টি হতে পারে দু-এক জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাতে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

বর্তমানে মধ্যপ্রদেশ ও বিদর্ভে অবস্থান করছে নিম্নচাপ। এটি আরও সরে রাজস্থান এবং গুজরাটের দিকে যাবে। মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশের নিম্নচাপের উপর দিয়ে এসে ডালটনগঞ্জ এবং দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সতর্কতা নেই। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে।

কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। চলতি সপ্তাহে তাপমাত্রা দু-এক ডিগ্রি বাড়তে পারে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা কিছুটা বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement