shono
Advertisement
West Bengal Weather Update

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় 'বিদ্ধ' শ্রাবণের বঙ্গ! দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

উলটোরথের দিনও বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে রবিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত।
Published By: Subhankar PatraPosted: 09:53 AM Jul 23, 2026Updated: 12:41 PM Jul 23, 2026

সক্রিয় মৌসুমি বায়ু। সঙ্গে দোসর ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও আরব সাগরে নিম্নচাপ অক্ষরেখা এই দুইয়ের খাঁড়াতেই বৃষ্টিপাত চলছে রাজ্যে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। পূর্ব দিকের জেলা ও উপকূল সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান ও নদিয়াতে।

Advertisement

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে। রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে আরব সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই। উলটোরথের দিনও বৃষ্টির পূর্বাভাস। আজ, বৃহস্পতিবারও মেঘলা আকাশ থাকবে। আজ ও কাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিবেশ কাটছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, প্রচুর জলীয় বাষ্প রয়েছে। ফলে বৃষ্টি থামলে আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে। শনিবার সপ্তাহান্তে বৃষ্টিপাত কমবে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা থাকবে না।

এ দিকে উত্তরবঙ্গে রবিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত। আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা। কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement