shono
Advertisement

Breaking News

Amit Shah

ঘাড়ের কাছে নিঃশ্বাস চিনের, 'চিকেনস নেক' সুরক্ষায় কী বললেন শাহ?

উত্তরবঙ্গের চিকেনস নেকের নিরাপত্তায় কড়া পদক্ষেপ দেশের স্বরাষ্ট্রদপ্তরের। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের সীমান্ত এলাকা আরও বেশি করে নজরদারি চলছে। চিকেনস নেকের নিরাপত্তায় ত্রিস্তরীয় নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Published By: Suhrid DasPosted: 03:58 PM Aug 21, 2026Updated: 04:23 PM Aug 21, 2026

উত্তরবঙ্গের চিকেনস নেকের নিরাপত্তায় কড়া পদক্ষেপ দেশের স্বরাষ্ট্রদপ্তরের। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় আরও বেশি নজরদারি চলছে। চিকেনস নেকের (Chicken's Neck) নিরাপত্তায় ত্রিস্তরীয় নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এসএসবি-র বিশেষ কর্মসূচিতে আজ, শুক্রবার যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন! বাংলাদেশেও ভারত বিরোধী স্লোগান উঠেছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

পশ্চিমবঙ্গে অতি সম্প্রতি একাধিক পাক গুপ্তচর ধরা পড়েছে। উত্তরবঙ্গ থেকে এখনও অবধি চারজন এজেন্টকে পাকড়াও করেছে বেঙ্গল এসটিএফ! বাংলায় কি তাহলে আইএসআই-য়ের জাল অনেক দূর ছড়িয়েছে? সীমান্ত এলাকাগুলিতে সাধারণ মানুষের বেশে তাদের কাজকর্ম চলছে? সেই প্রশ্ন উঠেছে। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর সেই দেশে জঙ্গি কার্যকলাপ বেড়েছে বলে গোপন সূত্রে খবর। ওপাড়ে বাংলার সীমান্ত এলাকাগুলিতে জঙ্গিদের আনোগোনাও চলছে বলে অভিযোগ! সেই আবহে চিকেনস নেকের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

এবার এই শিলিগুড়ি করিডোরের নজরদারি নিয়ে কড়া বার্তা দিলেন অমিত শাহ (Amit Shah)। এদিন শিলিগুড়ির রানিডাঙায় সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেড কোয়ার্টারে একটি অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। ১৮৯ কোটি টাকার একাধিক নতুন প্রশাসনিক ও আবাসিক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও উদ্বোধন করেন তিনি। শিলিগুড়ি করিডর ও দেশের নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিশেষ 'ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড' তৈরি করেছে। চোপড়া, কিষাণগঞ্জ ও ধুবড়ি-তিন ঘাঁটি থেকে সমগ্র করিডোরে নজরদারি, সামরিক উপস্থিতি ও প্রশাসনিক কর্তৃত্ব বহুগুণ বাড়ানো হয়েছে। সেই বার্তা দিয়েছেন শাহ।

সীমান্ত সুরক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। ওইসব অঞ্চলে যাতায়াত, পর্যটন ও অর্থনৈতিক বিকাশকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। 'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ২.০'-এর আওতায় ৬৮৩৯ কোটি টাকার প্রকল্প রয়েছে। বাংলাদেশ ও ভুটান সীমান্ত গ্রামগুলিকে কেবল সড়কপথেই নয়, মূল ভূখণ্ডের সঙ্গেও যুক্ত করা হচ্ছে। পাশাপাশি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের মাধ্যমে শিলিগুড়ি ও জলপাইগুড়ি স্টেশনকে বিশ্বমানের স্টেশনে বদলে ফেলা হবে। সেই বার্তা দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement