shono
Advertisement

Breaking News

Anubrata Mondal

'কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে', আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?

অনুব্রত আরও জানান, আশিসের মৃত্যুর বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর কথা হয়েছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শুভেন্দু।
Published By: Jaba SenPosted: 02:20 PM Aug 16, 2026Updated: 05:10 PM Aug 16, 2026

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মর্মাহত বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আশিসের মৃত্য়ুর জন্য় বেশ কয়েকজন 'বখাটে ছেলে'কে দায়ী করলেন তিনি। রবিবার অনুব্রত রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে বলেন, "সোশাল মিডিয়ায় তাঁকে (আশিস বন্দ্যোপাধ্যায়) অপমান করা হয়েছে। নোংরা নোংরা ভাষা বলেছে। আমরা তো কারও সঙ্গে নোংরামি করিনি, কাউকে চরও মারিনি।" তিনি আরও জানান, আশিসের মৃত্যুর বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। সোশাল মিডিয়ার বখাটে ছেলের পাশাপাশি দলেও একজন 'বখাটে ছেলে' রয়েছে বলে দাবি করেন অনুব্রত। যদিও সেই বখাটে ছেলের নাম তিনি বলতে চাননি।

Advertisement

রবিবার সকালে নিজের বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, টিআরডিএ অর্থাৎ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের দুর্নীতিতে আশিসের নাম জড়ায়। এই অপমান সহ্য করতে পারেননি তিনি। এই নিয়ে তিনি অবসাদে ভুগছিলেন বলে মনে করা হচ্ছে। সুইসাইড নোটে আশিস লেখেন, তাঁকে 'ম্যালাইন' করা হয়েছে। অনুব্রতর অভিযোগ, আশিষ বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছিল। সোশাল মিডিয়ায় নোংরা কথা বলা হয়েছিল। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন আশিস। তিনি এফআইআর করার পরামর্শ দিয়েছিলেন।

তিনি আরও বলেন, "আশিস জোরে কথা পর্যন্ত বলতেন না। খারাপ লাগছে। আশ্চর্য লাগছে। সোশাল মিডিয়া অপমান করা হয়েছে। নোংরা নোংরা ভাষা বলেছে। কিছু বখাটে ছেলে সোশাল মিডিয়ায় উলটো পালটা কথা বলেছেন।" দলে কোনও বখাটে ছেলে আছে কি না সেই প্রশ্ন করা হলে অনুব্রত বলেন, "দলে তো একজন নামকরা বখাটে আছে। যদিও আশিস দা'র সঙ্গে দলের বখাটের ভালো সম্পর্ক ছিল।"

আশিসের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর আস্থা রেখেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, "আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। তিনি বলেছেন, আমি পাশে আছি, আমি বিষয়টা দেখব। পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী দেখলে আমি খুব খুশি। মুখ্যমন্ত্রী যা বলেন তা করছেন। "

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement