shono
Advertisement

ব্যাংক ধর্মঘটে চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ, ধাক্কা অনলাইন পেমেন্টেও

মাস পয়লায় বেতন মিলবে তো? দোলাচলে চাকরিজীবীরা। The post ব্যাংক ধর্মঘটে চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ, ধাক্কা অনলাইন পেমেন্টেও appeared first on Sangbad Pratidin.
Posted: 02:52 PM May 30, 2018Updated: 03:07 PM May 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ন’টি সংগঠনের ডাকে চলছে দু’দিনের ব্যাংক ধর্মঘট৷ ব্যাংক কর্মীদের বেতন আরও বাড়ানো-সহ বেশ কয়েক দফা দাবিতে ব্যাংক ও এটিএম পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ আগে থেকে ব্যাংক বনধের ডাক দেওয়া হলেও মাসের শেষে চূড়ান্ত সমস্যায় পড়েছেন আমজনতা৷ এটিএম পরিষেবা বন্ধ থাকার জেরে ভোগান্তিতে সাধারণ গ্রাহকরা৷

Advertisement

মাসের শেষ৷ দু’দিন ধর্মঘটের জেরে ইতিমধ্যেই নগদে টান চূড়ান্ত আকার নিয়েছে৷ ব্যাংক বন্ধ থাকার কারণে বেসরকারি সংস্থাগুলির কর্মীদের বেতন পাওয়া নিয়েও জটিলতা তৈরি হয়েছে৷ সরকারি কর্মচারীদের একটা বড় অংশ বেতন পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই৷ কিন্তু, ধর্মঘটের কারণে টাকা তুলছে সমস্যায় পড়েছেন৷ বেসরকারি ব্যাংকের এটিএমগুলি খোলা থাকার কথা থাকলেও এটিএম ঘুরেও টাকা পাওয়া যায়নি৷ মাস শেষে টাকা না পেয়ে সমস্যা যে হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন ধর্মঘটিরা৷

আসলে এটিএমের রাশ কোনও ব্যাংকের হাতে থাকে না। টাকা ভরার দায়িত্ব দেওয়া হয় কোনও থার্ড পার্টিকে। তারা নিজেদের খেয়ালখুশি মতো টাকা ভরে৷ জানা গিয়েছে, ব্যাংক কর্মীদের সঙ্গে সঙ্গে তাঁরাও তাঁদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছে৷ এটিএম পরিষেবা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ তুলছেন গ্রাহকদের একাংশ৷ অভিযোগ, এটিএমে রাখার জন্য যে টাকা বরাদ্দ করা হয়, সেই টাকা অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ে এটিএম পর্যন্ত পৌঁছয় না৷ সংশ্লিষ্ট সংস্থা সেই টাকা অন্য কোথাও খাটিয়ে, দু’-তিনদিন বাদে তা এটিএমে হাজির করে৷ ফলে কম টাকা থাকা বা টাকা না থাকার মতো অভিযোগ প্রায়শই করেন গ্রাহকরা৷ এমনকি, এটিএম থেকে জাল নোট পাওয়ার অভিযোগও করেন অনেক গ্রাহক৷ ফলে, এমনিতেই এটিএমে টাকা না থাকার কারণে মাঝেমধ্যেই চূড়ান্ত সমস্যায় পড়তে হয় গ্রাহকদের৷ এহেন এটিএম পরিষবার সঙ্গে ব্যাংক ধর্মঘটের প্রথম দিনেই নাকাল গোটা রাজ্যের বাসিন্দারা৷

The post ব্যাংক ধর্মঘটে চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ, ধাক্কা অনলাইন পেমেন্টেও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার