shono
Advertisement

সমকামী সম্পর্কে টানাপোড়েন! শ্মশানে নিয়ে গিয়ে বান্ধবীর গলার নলি কাটল তরুণী

রায়গঞ্জের ঘটনায় জোর চাঞ্চল্য।
Posted: 11:34 AM Feb 24, 2024Updated: 03:19 PM Feb 24, 2024

শংকর রায়, রায়গঞ্জ: সমকামী সম্পর্কে টানাপোড়েন। গভীর রাতে শ্মশান চত্বরে ডেকে বান্ধবীর গলার নলি কাটল আরেক তরুণী। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। যদিও শনিবার সকাল পর্যন্ত আক্রান্তের পরিবারের তরফে রায়গঞ্জ থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনায় নজর রাখছে পুলিশ।

Advertisement

জখম তরুণী রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকার বাসিন্দা। স্থানীয় কুমারডাঙ্গি এলাকার একটি রেস্তরাঁর কর্মী। এক যুবকের সঙ্গে বিয়েও হয়েছিল তাঁর। তবে বছর পাঁচেক আগে স্বামীর সংসার ছেড়ে চলে আসেন। বছর তিনেক আগে সোশাল মিডিয়ায় অষ্টমী সাহা নামে রাজবিহারী মার্কেট এলাকার এক তরুণীর সঙ্গে তাঁর আলাপ হয়। ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয়। ক্রমশ ঘনিষ্ঠতা বাড়তে থাকে। দুই তরুণী ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেন। যদিও বার বার পরিবারের লোকজনের বাধার মুখে পড়েন দুজনে। তবে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার কথা ভাবতে পারেননি কেউই।

[আরও পড়ুন: খেলতে খেলতেই নেমে এল বিপর্যয়, হৃদরোগ প্রাণ কাড়ল কর্নাটক ক্রিকেটারের]

জখম তরুণীর দাবি, “আমার বান্ধবী খুব ভালোবাসে। একে অপরকে ছাড়া আমরা থাকতে পারব না। অনলাইনে আলাপের পর থেকে অধিকাংশ দিন একসঙ্গে থাকি। কিন্তু রাতে বান্ধবীর ফোনে রাসবিহারী মার্কেটে ওর বাড়িতে যাই। গল্প করতে করতে সামনের শ্মশানে পৌঁছতেই আমার গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তার পর আর কিছুই মনে নেই। জামাইবাবু শংকর মণ্ডল হাসপাতালে নিয়ে আসেন।” বান্ধবী এই কাজ করতে পারতে তা এখনও মানতে পারেননি জখম তরুণী। শুক্রবার রাতের এই ঘটনার পর থেকে অভিযুক্ত বান্ধবী অষ্টমী সাহার খোঁজ পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ১৫ মিনিটে ৩ হাজার লোক জড়ো করেন শাহজাহান! ‘প্রভাবশালী’ যুক্তিতে খারিজ আগাম জামিনের আর্জি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার