shono
Advertisement
Annapurna Bhandar

আপাতত চলবে লক্ষ্মীর ভাণ্ডার, বুধেই শুরু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ, ঘোষণা শুভেন্দুর

নবান্ন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। কোথায়, কীভাবে মিলবে ফর্ম? তাও জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।
Published By: Arpita MondalPosted: 02:35 PM May 26, 2026Updated: 03:54 PM May 26, 2026

যতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার চালু না হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে লক্ষ্মীর ভাণ্ডার। বুধবার থেকেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়া। কালই নবান্ন থেকে ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী নিজেই। কাল থেকেই অনলাইন ও অফলাইনে মিলবে ফর্মের কপি। যত দ্রুত ফর্ম ফিলআপ করেবন, তত দ্রুত মিলবে অন্নপূর্ণা যোজনার সুবিধা। এই ফর্ম ফিলাপ করতে নির্দিষ্ট কেন্দ্রের বিধায়কদের পাশে পাবেন উপভোক্তারা। বিডিওদের নেতৃত্বে ফর্ম ফিলআপে সহযোগিতা করতে বাড়ি বাড়ি লোক পাঠাবে সরকার। কল্যাণীর প্রশাসনিক বৈঠকে থেকে বেরিয়েই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "কাল থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া। যত তাড়াতাড়ি উপভোক্তারা নাম নথিভুক্ত করবেন, তত তাড়াতাড়ি মিলবে সুবিধা। যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমনভাবেই ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। যতদিন না অন্নপূর্ণার টাকা পাচ্ছেন, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে।"

মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠকে বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। তার মধ্যেই উল্লেখযোগ্যভাবে অন্নপূর্ণা ভণ্ডারের প্রক্রিয়া বিষয়টি তুলে ধরেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় পরিবর্তিত হবে। আগামিকাল মন্ত্রী অগ্নিমিত্রাকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে ফর্ম পাবলিশ করব। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতেই এই ফর্ম প্রকাশ করা হবে। কালই বিস্তারিত জানাব।" পাশাপাশি তিনি জানান, "কাল থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া। যত তাড়াতাড়ি উপভোক্তারা নাম নথিভুক্ত করবেন, তত তাড়াতাড়ি মিলবে সুবিধা। যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমনভাবেই ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। যতদিন না অন্নপূর্ণার টাকা পাচ্ছেন, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে।"

মুখ্যমন্ত্রী জানান, "পাবলিকের উপর পুরো বিষয়টি ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিলআপ করাবেন। সরকারও বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপের সহযোগিতা করার জন্য লোক পাঠাবে।"

বুধবার নবান্ন থেকে তো ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু মহিলারা কীভাবে সেই ফর্মপূরণ করবেন? সে সম্পর্কেও সম্যক ধারনা দেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি জানান, "ফর্মের কপি মিলবে অনলাইন ও অফলাইন দুটি মাধ্যমেই।" পাশাপাশি তিনি এও জানান, "পাবলিকের উপর পুরো বিষয়টি ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিলআপ করাবেন। সরকারও বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপের সহযোগিতা করার জন্য লোক পাঠাবে।" এরই সঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, "মাথায় রাখবেন ভারতীয়রাই সুযোগ পাবেন। ভারতের টাকা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য নয়।"

পাশাপাশি আগামী সপ্তাহ থেকেই সরকারি বাসে মহিলাদের নিখরচায় পরিষেবার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করেন, "আপাতত সব মহিলারা ফ্রি পরিষেবার সুযোগ পেলেও পরবর্তী আমরা কার্ডের ব্যবস্থা করব।" তৃণমূল জমানায় প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, "গত সরকারের আমলে তৃণমূলের নেতারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। সেই সুযোগ আমাদের সরকার দেবে না। কেউ যদি পোশাক বদলে, মুখ ঢেকে সরকারি বাসে উঠে পড়েন কনডাক্টররা তাঁদের শনাক্ত করতে পারবেন না। তাই স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হবে দ্রুত।" নতুন সরকারের আমলে মা ক্যান্টিনে সপ্তাহে দু'দিন ৫ টাকায় মাছ-ভাত খাওয়ানোর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement