shono
Advertisement
Bankura

প্রেমিকার সঙ্গে ভিডিও কলের পরই জঙ্গলে উদ্ধার যুবকের দেহ, যত রহস্য সুইসাইট নোটে!

সহপাঠীদের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কে ভাঙন দেখা দিয়েছিল। এমনকি সম্পর্কে তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিতি নিয়ে অশান্তির কথাও শোনা যাচ্ছিল।
Published By: Arpita MondalPosted: 01:00 PM Aug 02, 2026Updated: 01:00 PM Aug 02, 2026

বাঁকুড়ার দেবীপুরে হাড়হিম কাণ্ড! শনিবার গভীর রাতে জঙ্গলে উদ্ধার কলেজ ছাত্রের দেহ। পাশে উদ্ধার সুইসাইট নোট ঘিরে ঘনাচ্ছে রহস্য। শনিবার গভীর রাতে দেবীপুর জঙ্গল থেকে ছাতনা চণ্ডীদাস কলেজের ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু মৃত্যুর থেকেও বড় হয়ে উঠেছে মৃত্যুর আগে কাটানো শেষ কয়েকটা মিনিট।

Advertisement

মৃত কলেজ পড়ুয়া বিকাশ রায়। বয়স ২৩ বছর। তদন্তকারীদের দাবি, ঘটনার আগে জগদল্লা এলাকার এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিল বিকাশ। সেই ভিডিও কল চলাকালীনই আচমতা ভিডিও কল বন্ধ হয়ে যায়। এরপরই নাকি ওই তরুণী বিকাশের বন্ধুদের ফোন করতে থাকেন একাধিকবার। তারপরই গভীর রাতে ওই যুবকের দেহ উদ্ধার জঙ্গল থেকে। পাশে উদ্ধার হয় একটি সুইসাইড নোট।

তদন্তকারীদের দাবি, ভিডিও কলে ঠিক কী কথোপকথন হয়েছিল? কেন আচমকা ভিডিও কল বন্ধ হয়ে গেল? কী এমন ঘটেছিল, যার পরপরই বন্ধুদের ফোন করা হয়? এই প্রশ্নগুলির উত্তরই এখন তদন্তের কেন্দ্রবিন্দু। পুলিশ ইতিমধ্যেই মোবাইল ফোন, ডিজিটাল তথ্য এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট খতিয়ে দেখতে শুরু করেছে।

তদন্তে উঠে আসা তথ্য বলছে, ফেসবুকের মাধ্যমে পরিচয় ওই তরুণ-তরুণীর, তারপর প্রেম। সহপাঠীদের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কে ভাঙন দেখা দিয়েছিল। এমনকি সম্পর্কে তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিতি নিয়ে অশান্তির কথাও শোনা যাচ্ছিল। যদিও শনিবার রাতে ওই তরুণী কেন বারবার ফোন করছিলেন, তা নিয়ে বিকাশের বন্ধুদের অনেকেই এখন প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement