shono
Advertisement

Breaking News

Kangana-Abhijeet

'ককরোচ' অভিজিতকে ইংরাজি নিয়ে খোঁচা 'টুয়েলভথ পাস' কঙ্গনার, ভাইরাল ভিডিও

নতুন বিতর্কের আঁচ?
Published By: Kasturi KunduPosted: 12:46 PM Aug 25, 2026Updated: 12:49 PM Aug 25, 2026

ফের অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউতের নিশানায় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠতা অভিজিৎ দীপকে। এবার খোঁচা বাচনভঙ্গি নিয়ে। নিজের ইংরাজি উচ্চারণের সঙ্গে অভিজিতের তুলনা করেছেন বলিউডের 'ক্যুইন'। ইনস্টা স্টোরিতে কঙ্গনা ভিডিওটি শেয়ার করতেই সকলের নজর কেড়েছে। কঙ্গনার টিপ্পনিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে তা বলাই বাহুল্য।

Advertisement

সাম্প্রতিক সময়ে যে কোনও ইস্যুতেই মুখ খুলছেন কঙ্গনা। তা সে রাজনৈতিক বিষয় হোক বা কৃতী শ্যাননের পোশাক বিতর্ক। নিট কেলেঙ্কারি ইস্যুতে আরশোলাদের বিক্ষোভ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আগেই কটাক্ষের শিকার হয়েছেন কঙ্গনা। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, অভিজিৎ একটি অনুষ্ঠানে ইংরাজিতে বক্তব্য রাখছেন। এরপর আসে কঙ্গনার ইংরাজি বক্তৃতার একটি অংশ।

কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম

সেখানে জানাচ্ছেন  কেরিয়ারের গোড়াতে একজন অভিনেত্রী হিসেবে কেমন দৃষ্টিকোণে তাঁকে দেখা হত। এই পোস্টের ক্যাপশনেই লেখা, ' উচ্চমাধ্যমিক পাস কঙ্গনা রানাউত ভার্সেস বস্টন ইউনিভার্সিটির সিজেপি দীপকের ইংরাজি লেভল: একটা পুরো আগুন, আরেকটা ঘষামাজা করার প্রয়োজন।' ককরোচদের বিক্ষোভ আপাতত কিছুটা থিতু হয়েছে। কঙ্গনার মন্তব্যে সেই ছাই চাপা আগুন ফের মারাত্মক আকার ধারন করতে পারে, সেই আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

নিজের প্রসঙ্গে কঙ্গনার অকপট স্বীকারোক্তি, চলচ্চিত্রজগতে যখন পথচলা শুরু করেছিলেন তখন ইংরাজিতে সাবলীল ছিলেন না। 'কফি উইথ করণ'-এর মতো হাই ভোলটেজ শোয়ে সোনম কাপুর কঙ্গনার ইংরাজি নিয়ে উপহাসও করেছিলেন। এপ্রসঙ্গে অভিনেত্রী-সাংসদের সংযোজন, "ফিল্ম মাফিয়ার সঙ্গে বছরের পর বছর লড়াই করে আমি যা শিখেছি তা হল তারকা পরিবার বহির্ভূত কেউ ইংরাজিতে কম দক্ষ হলে তাঁকে নিয়ে কখনও উপহাস করা উচিত নয়। আর সেই শোও এখন চিরতরে বন্ধ হয়ে গিয়েছে।"

কঙ্গনার পোস্ট

কঙ্গনার দাবি, ২৪ বছর বয়সে কঠিন পথ পেরিয়ে অপমান কটাক্ষের মুখোমুখি হয়েও যে পরিমাণ সৌজন্য, মর্যাদা ও রুচিশীলতার পরিচয় দিয়েছেন তা তথাকথিত 'এলিট আন্টি'দের পক্ষে দেখানো সম্ভব নয়। নাম না করে সোনমকে বিঁধেছেন তা বলার অবকাশই রাখছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement