shono
Advertisement
SRK Mannat

৮ ফুট লম্বা! নাগপঞ্চমীর দিনই শাহরুখের বাংলোয় জোড়া সাপের হানা, হুলুস্থুল মন্নতে

বন দপ্তরের কর্মীরা একটিকে উদ্ধার করতে পারলেও আরেকটি গেল কোথায়? মাথায় হাত!
Published By: Sandipta BhanjaPosted: 08:55 PM Aug 18, 2026Updated: 08:58 PM Aug 18, 2026

মন্নত। শাহরুখ খানের স্বপ্নের ইমারত। অনুরাগীদের কাছে যা মন্দিরসম। নাগপঞ্চমীর দিন সেই প্রাসাদোপম বাংলোতেই জোড়া সাপের হানা। তিথি অনুযায়ী, সোমবার ছিল নাগপঞ্চমী। আর এদিন সন্ধেতেই দুই সাপের জন্য হুলুস্থুল কাণ্ড ঘটে মন্নতে। জানা যায়, খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ছুটে এসে একটি সাপ উদ্ধার করতে পারলেও, আরেকটির হদিশ মেলেনি এখনও পর্যন্ত। আর তাতেই মাথায় হাত পড়েছে বলিউড সুপারস্টারের প্রাসাদোপম বাংলোর কর্মীদের।

Advertisement

তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকদের। মন্নতে পৌঁছে উদ্ধারকারী দলের কর্মীরা দেখতে পান, উঠোনের সিঁড়ির নিচে কুণ্ডলী পাকিয়ে লুকিয়ে রয়েছে একটি সাপ।

খবর, সোমবার রাত ৮টা নাগাদ মন্নতের উঠোনে দুই বিশালাকৃতির সাপ দেখতে পান কর্মীরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকদের। মন্নতে পৌঁছে উদ্ধারকারী দলের কর্মীরা দেখতে পান, উঠোনের সিঁড়ির নিচে কুণ্ডলী পাকিয়ে লুকিয়ে রয়েছে একটি সাপ। জানা যায়, প্রায় ৮ ফুট লম্বা ওই সাপটি আদতে ইন্ডিয়ান র‌্যাট স্নেক, যা দেশি দাঁড়াশ সাপ বলেও পরিচিত। তবে উদ্ধারকারী ভিকি দুবে মন্নতের কর্মীদের আশ্বস্ত করেন যে, এই সাপটি মোটেই বিষাক্ত নয়। এরপর বন বিভাগের নির্দেশিকা মেনে সাপটিকে নিরাপদে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয় যথাস্থানে। তবে দ্বিতীয় সাপটিকে ধরা যায়নি। বলিউড মাধ্যম সূত্রে খবর, মন্নত চত্বরে লোকজনের চলাফেরায় ভয় পেয়ে সেটি পালিয়ে যায়। দাঁড়াশ সাপটি ধরার পর উদ্ধারকারীরা শত চেষ্টা করেও তার আর কোনও সন্ধান পায়নি।

শাহরুখ খানের মন্নতে সাপের হানা

উল্লেখ্য, মাস কয়েক আগে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও সাপের হানায় চাঞ্চল্য ছড়িয়েছিল। মা-বাবার সঙ্গে অভিনেতা সেখানেই থাকেন। কিন্তু বর্তমানে মন্নতে মেরামতি কাজ চলার জন্য সপরিবারে ভাড়া বাড়িতে থাকছেন বলিউড বাদশা। তাই এই সাপের হানা যখন ঘটে তাঁরা কেউই উপস্থিত ছিলেন না সেখানে, তবে ঘটনায় বাংলোর কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement