shono
Advertisement
Shatrughan Sinha

'মোটা টাকার বিনিময়ে সোনাক্ষীকে বদনাম করে বিজেপি আইটি সেল', বিস্ফোরক শত্রুঘ্ন!

Sonakshi Sinha: কেন বারবার নেচিবাচকভাবেই চর্চার শিরোনামে বিরাজ করেন সোনাক্ষী? প্রশ্ন রাখা হয়েছিল শত্রুঘ্ন সিনহার কাছে। তার উত্তরে প্রবীণ নেতা-অভিনেতা যা বললেন, তাতে নিন্দুকরা 'খামোশ' হতে বাধ্য!
Published By: Sandipta BhanjaPosted: 05:09 PM Aug 18, 2026Updated: 05:23 PM Aug 18, 2026

সিনেমা-সিরিজের পর্দায় ব্রাত্য থাকলেও বরাবরই চর্চায় থাকেন সোনাক্ষী সিনহা। পান থেকে চুন খসলেই তাঁকে ঘিরে ট্রোল-মিমের ভিড় জমে নেটপাড়ায়। ইসলাম ধর্মাবলম্বী প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করায় বছর দুয়েক ধরে বেধড়ক কটাক্ষ, সমালোচনার শিকার হন। এমনকী রাজনৈতিক কোনও ইস্যু নিয়ে মুখ খুললেও নায়িকাকে ঘিরে থাকে বিতর্ক। কেন বারবার নেচিবাচকভাবেই চর্চার শিরোনামে বিরাজ করেন সোনাক্ষী (Sonakshi Sinha)? প্রশ্ন রাখা হয়েছিল শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) কাছে। তার উত্তরে প্রবীণ নেতা-অভিনেতা যা বললেন, তাতে নিন্দুকরা 'খামোশ' হতে বাধ্য!

Advertisement

যন্তর মন্তরে জেন জি'দের শক্তি নিয়ে সন্দেহপ্রকাশ করায় প্রকাশ্যে কান ধরে ওঠবোসও করেন তিনি। তবে তার দিন কয়েকের মধ্যেই ঝাড়খণ্ডের পড়ুয়ারা আন্দোলন করলেও তা নিয়ে 'টু' শব্দটি করেননি সোনাক্ষী সিনহা।

সম্প্রতি নিট কেলেঙ্কারিতে পড়ুয়াদের আন্দোলনের 'জোর' নিয়ে প্রশ্ন তোলেন সোনাক্ষী। জেন জি'দের প্রতিবাদে কি আদৌ কিছু বদলাবে? সন্দেহ প্রকাশ করেছিলেন নায়িকা। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই দেশের যুবসমাজকে স্যালুট জানান ‘দাবাং গার্ল’। এমনকী জেন জি'দের শক্তি নিয়ে সন্দেহপ্রকাশ করায় প্রকাশ্যে কান ধরে ওঠবোসও করেন তিনি। তবে তার দিন কয়েকের মধ্যেই ঝাড়খণ্ডের পড়ুয়ারা আন্দোলন করলেও তা নিয়ে 'টু' শব্দটি করেননি সোনাক্ষী সিনহা। যার জেরে মারাত্মক কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যন্তর মন্তরে 'ককরোচ'দের হয়ে প্রতিবাদী সুর চড়ালেও ঝাড়খণ্ডের ক্ষেত্রে কেন চুপ? অতঃপর ফের নেটপাড়ার রোষানলে পড়তে হয় তাঁকে। কেন সবসময়ে ট্রোলের শিকার হতে হয় সোনাক্ষীকে? এক সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুললেন বাবা শত্রুঘ্ন সিনহা।

কেন সবসময়ে ট্রোলের শিকার হতে হয় সোনাক্ষীকে? মুখ খুললেন বাবা শত্রুঘ্ন সিনহা।

"এরা এমন সব লোকজন যারা নিজেরাই নিজেদের কথা বোঝে না। তবে সোনাক্ষী খুব ভালো একটা কথা বলে- আমি ওসব দেখিই না, জীবনে আরও..." 

প্রবীণ নেতা-অভিনেতা জানান, "দিন কয়েক আগেই ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে সোনাক্ষী। অনেকেই টাকার বিনিময়ে আমার মেয়েকে আক্রমণ করে। যার নেপথ্যে বিজেপির আইটি সেল। ওরাই এই ট্রোলিং বিষয়টা চালায়। এরা এমন সব লোকজন যারা নিজেরাই নিজেদের কথা বোঝে না। তবে সোনাক্ষী খুব ভালো একটা কথা বলে- আমি ওসব দেখিই না, জীবনে আরও অনেক কিছু করার আছে।" সোনাক্ষী মাঝেমধ্যেই রাজনৈতিক ইস্যু নিয়ে মুখ খোলেন, তাহলে কি খুব শিগগিরি তাঁকে রাজনীতির ময়দানে দেখা যাবে? এহেন প্রশ্নের মুখে পড়তেই শত্রুঘ্ন জানান, আমি আগে বহুবার আমার মেয়েকে একথা জিজ্ঞেস করেছি। কিন্তু এর কোনও উত্তরই আমার কাছে নেই। আমি শুধু এটুকুই বলতে পারি যে, সোনাক্ষী যোগ্য বাবার যোগ্য মেয়ে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement