shono
Advertisement
Bigg Boss Bangla

'বিগ বস' দুর্গে গালিগালাজ থেকে বউ তুলে খোঁচা! বাদ পড়ার নমিনেশনে কে এগিয়ে?

দুর্গে প্রবেশের পর থেকেই সকলের সঙ্গে কিছু না কিছু নিয়ে অশান্তিতে জড়িয়েছেন রাজবীর।
Published By: Tiyasha SarkarPosted: 12:27 PM Sep 08, 2026Updated: 04:31 PM Sep 08, 2026

'বিগ বস বাংলা'র শুরু থেকেই প্রতিযোগীরা বারবার নিজেদের মধ্যে বিবাদে জড়িয়েছেন। এবার তা চরম আকার নিল। বিগ বসের দুর্গে জয়িতা চট্টোপাধ্যায়কে গালিগালাজের অভিযোগ সঙ্গীতশিল্পী দুর্নিবারের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে জয়িতা স্ত্রীর প্রসঙ্গ তুলতেই ফের আক্রমণ শানালেন দুর্নিবার। এদিকে প্রথমসপ্তাহের শেষে বাদ পড়ার নমিনেশনে এগিয়েও সেই জয়িতা ও দুর্নিবার। সেই সঙ্গে রয়েছেন সৃজলা গুহ, আলেকজান্দ্রা টেলর ও ভরত কল।  

Advertisement

দুর্নিবারের বিরুদ্ধে উঠেছে জয়িতাকে গালাগালাজের অভিযোগ। যদিও জয়িতা তা শোনেননি। তাপস পালকন্যা সোহিনী গোটা বিষয়টা জানান জয়িতা। এরপরই মেজাজ হারান তিনি। সরাসরি গিয়ে দুর্নিবারকে প্রশ্ন করলে অভিযোগ অস্বীকার করেন দুর্নিবার। এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেন দুর্গের নতুন সদস্য রাজবীর দে। জয়িতাকে রীতিমতো উসকানি দিতে দেখা যায় তাঁকে। এতেই পরিস্থিতি চরম আকার নেয়। জয়িতা সরাসরি দুর্নিবারকে বলেন, "তুমি কি বউয়ের সঙ্গেও এই ভাষায় কথা বলো?" পালটা দুর্নিবার বলেন, "তোর কী অস্তিস্ত্বই নেই আমার কাছে।" 

১৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)। শুরু থেকেই কিছু না কিছু নিয়ে প্রতিযোগীদের মধ্যে অশান্তি লেগেই রয়েছে। তবে চর্চায় সব থেকে বেশি জয়িতা। তাঁর আচরণ, বক্তব্যে বেশিরভাগ প্রতিযোগীই বিরক্ত। এদিকে ডাগ আউটে যাওয়ার পরই নিজেকে প্রমাণ করে মূল হাউজে ফিরে এসেছেন দুর্নিবার। প্রথম দিকে সকলের সঙ্গে তাঁর সুন্দর সম্পর্ক থাকলেও সপ্তাহের শেষে যেন বদলে গিয়েছে সমীকরণ। অধিকাংশেরই দাবি, তিনি বেশি প্ল্যান করছেন। যা স্বাভাবিকভাবেই কেউ ভালোভাবে নিচ্ছেন না। এসবের মাঝেই দুর্নিবারের বিরুদ্ধে উঠেছে জয়িতাকে গালাগালাজের অভিযোগ। যদিও জয়িতা তা শোনেননি। দুর্নিবার যে তা জয়িতাকে উদ্দেশ্য করেই বলেছে তা নিয়েও কেউ নিশ্চিত নন। 

বিগ বস বাংলায় প্রথম নমিনেশন।

তবে তাপস পালকন্যা সোহিনী গোটা বিষয়টা জানান জয়িতাকে। বারবার একথাও বলেন, তিনি জানেন না দুর্নিবার তা জয়িতাকেই বলেছেন কি না। তা সত্ত্বেও মেজাজ হারান জয়িতা। সরাসরি গিয়ে দুর্নিবারকে প্রশ্ন করলে অভিযোগ অস্বীকার করেন দুর্নিবার। এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেন দুর্গের নতুন সদস্য রাজবীর দে। জয়িতাকে রীতিমতো উসকানি দিতে দেখা যায় তাঁকে। এতেই পরিস্থিতি চরম আকার নেয়। জয়িতা সরাসরি দুর্নিবারকে বলেন, "তুমি কি বউয়ের সঙ্গেও এই ভাষায় কথা বলো?" পালটা দুর্নিবার বলেন, "তোর অস্তিস্ত্বই নেই আমার কাছে।" এরপর সেখান থেকে চলে যেতে যেতে জয়িতাকে অপদার্থ বলে কটাক্ষ করেন দুর্নিবারকে। এরপরও জয়িতার চিৎকার থামেনি। গোটা ঘটনায় বিরক্ত ঘরের সব সদস্যই। 

এদিকে সোমবারই ছিল বিগ বসের দুর্গের প্রথম নমিনেশন। অর্থাৎ এদিন যে বা যারা বেশি নমিনেশন পাবেন, তাঁরা বাদ পড়ার তালিকায় এগিয়ে থাকবেন। সেখানে দেখা যায়, সর্বাধিক ভোট পেয়েছে দুর্নিবার, জয়িতা, আলেকজান্দ্রা, সৃজলা ও ভরত। অর্থাৎ আগামী সপ্তাহে এদের মধ্যেই একজনকে বেরিয়ে যেতে হবে দুর্গ ছেড়ে।তাৎপর্যপূর্ণ বিষয় হল, দুর্গে প্রবেশের পর থেকেই সকলের সঙ্গে কিছু না কিছু নিয়ে অশান্তিতে জড়িয়েছেন রাজবীর। বিছানাকে কেন্দ্র করে বচসায় ঘরের সকলকে 'চাঙ্গু মাঙ্গু' বলে তোপ দাগেন তিনি। যা কেউই ভালোভাবে নিচ্ছেন না। যদিও জয়িতার সঙ্গে তার রসায়ন যে খানিকটা অন্যরকম তা বোঝাই যাচ্ছে। তবে এই মুহূর্তে বলা যায়, একদিকে জয়িতা-রাজবীর, অন্যদিকে বাকি প্রতিযোগীরা।           

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement