shono
Advertisement
Aamir Khan

টিউবঅয়েল-হাতুড়ি নয়, 'ঢায় কিলো কা হাতে' এবার মশাল, 'বিপ্লবী' সানি দেওলের সঙ্গী আমির খান

Sunny Deol: ষাট পেরলেও তাঁর 'ঢায় কিলো কা হাতে'র ম্যাজিক যে এখনও অক্ষত, সেটা পর্দায় কখনও টিউবঅয়েল, কখনও ল্যাম্পপোস্ট তুলে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। ফের নয়া অবতারে আগুন ঝরালেন সানি দেওল।
Published By: Sandipta BhanjaPosted: 05:59 PM Jun 09, 2026Updated: 08:02 PM Jun 09, 2026

সাম্প্রতিককালে 'বর্ডার ২' সিনেমার হাত ধরে পর্দায় দেশপ্রেমের জয়গান গেয়েছিলেন সানি দেওল। এবার ফের একবার দেশপ্রেমের গাঁথা নিয়ে পর্দায় 'বিপ্লবী' অবতারে আগুন ঝরাতে চলেছেন অভিনেতা। সঙ্গী আমির খান। তেইশ সালে 'গদর ২' সিনেমার গগনচুম্বী সাফল্যের পরই জানা গিয়েছিল যে সানির (Sunny Deol) সঙ্গে জুটি বেঁধে নতুন দেশাত্মবোধক গাঁথা উপহার দিতে চলেছেন প্রযোজক 'পারফেকশনিস্ট'। মঙ্গলবার উন্মোচিত হল সেই ছবির ফার্স্ট লুক। পাশাপাশি সিনেমামুক্তির দিনক্ষণও প্রকাশ্যে নিয়ে আসা হল।

Advertisement

তেইশের বক্স অফিসে 'গদর ২' ছবির তুমুল সাফল্য সানির ফিল্মি কেরিয়ারকে নতুন করে ট্র্যাকে নিয়ে এসেছে। ৬৯০ কোটি টাকার ব্যবসা করা ছবি উপহার দিয়ে রাজনীতির ময়দান থেকে বাণপ্রস্থে গিয়ে বর্তমানে অভিনয়েই মনোনিবেশ করেছেন তিনি। এবার নতুন সিনেমার ঝলকে মশাল হাতে বিপ্লবী অবতারে উন্মাদনা বাড়ালেন সানি।

সানি দেওলের কাছে বয়স সংখ্যামাত্র! ষাট পেরলেও তাঁর 'ঢায় কিলো কা হাতে'র ম্যাজিক যে এখনও অক্ষত, তা কখনও পর্দায় টিউবঅয়েল, কখনও ল্যাম্পপোস্ট তুলে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। তেইশের বক্স অফিসে 'গদর ২' ছবির তুমুল সাফল্য সানির ফিল্মি কেরিয়ারকে নতুন করে ট্র্যাকে নিয়ে এসেছে। ৬৯০ কোটি টাকার ব্যবসা করা ছবি উপহার দিয়ে রাজনীতির ময়দান থেকে বাণপ্রস্থে গিয়ে বর্তমানে অভিনয়েই মনোনিবেশ করেছেন তিনি। এবার নতুন সিনেমার ঝলকে মশাল হাতে বিপ্লবী অবতারে উন্মাদনা বাড়ালেন সানি। তবে দেখা গেল 'লাহোর ১৯৪৭' থেকে সিনেমার বদলে রাখা হয়েছে, 'বাটোয়ারা ১৯৪৭'। নতুন নামেই ইঙ্গিত যে, এই ছবির গল্প আবর্তিত হবে দেশভাগের প্রেক্ষাপটে। ফার্স্ট লুকে সানির হুঙ্কার, 'ঘৃণা এবং ভয়ের আবহে যিনি সাহসিকতাকেই বেছে নিয়েছিলেন।'

আমির খান প্রযোজিত 'বাটোয়ারা ১৯৪৭' সিনেমায় সানি দেওল।

'বাটোয়ারা ১৯৪৭' নামে বহু প্রতীক্ষিত এই পিরিয়ড ড্রামা পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী এবং প্রযোজনায় আমির খান (Aamir Khan) প্রোডাকশনস। ১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে-সহ একঝাঁক তারকা। গোড়ার দিকে সিনেমার নাম 'লাহোর ১৯৪৭' রাখা হলেও মঙ্গলবার 'বাটোয়ারা ১৯৪৭' নামে প্রকাশ্যে এল সিনেমার পয়লা ঝলক। স্বাধীনতা দিবসের আবহে চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পাবে সানি দেওলের এই দেশাত্মবোধক ছবি। উল্লেখ্য, ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা ইমরান হাশমি অভিনীত 'আওয়ারাপন ২'-এর। অতঃপর বক্স অফিস যুদ্ধে কার গ্রাফ কোথায় থাকে? নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement