shono
Advertisement

Breaking News

Aamir Khan

এক ছাদের তলায় প্রাক্তন ও বর্তমান, কিরণ-রিনা ও গৌরীকে নিয়ে জন্মদিন পালন আমিরের

এর আগের বছর ৬০ তম জন্মদিনে এলাহী আয়োজন করা হয়। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আলাপ করান সকলকে।
Published By: Sayani SenPosted: 02:18 PM Mar 15, 2026Updated: 04:15 PM Mar 15, 2026

দাম্পত্য জীবনে বিচ্ছেদের পর আর বন্ধুত্ব সম্ভব? এই প্রশ্নের জবাবে নানা মুনির নানা মত। বিচ্ছেদের পরেও বন্ধুর মতো একে অপরের ভরসাস্থল হয়ে বাঁচা যায়, তার লাগাতার প্রমাণ দিয়ে চলেছেন আমির খান। বিচ্ছেদের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান (Aamir Khan)। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাঁদের দু'জনের সঙ্গে সপ্তাহে দু'দিন দেখাও করেন। ৬১ তম জন্মদিনেও এক ছাদের তলায় প্রাক্তন ও বর্তমান। ভাইরাল ঘরোয়া পার্টির ভিডিও।

Advertisement

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ঘরোয়া পার্টির ভিডিও শেয়ার করেন। কারণ, সস্ত্রীক ইরফান পাঠান আমন্ত্রিত ছিলেন অনুষ্ঠানে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রেমিকা গৌরী খানকেও। সবুজ রঙের কুর্তায় দেখা গিয়েছে তাঁকে। ছিলেন আমিরের প্রথম স্ত্রী রীণা দত্ত। তাঁর সন্তান জুনেইদ এবং ইরাকে দেখা গিয়েছে ঘরোয়া অনুষ্ঠানে। দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং তাঁর ছেলে আজাদও ছিলেন ঘরোয়া পার্টিতে। প্রথম আজাদকে কেক খাইয়ে দেন মিস্টার পারফেকশনিস্টকে।

এর আগের বছর ৬০ তম জন্মদিনে এলাহী আয়োজন করা হয়। জন্মদিনের আগে রাতে আমিরের বাড়িতে যেতে দেখা যায় শাহরুখ, সলমনদের। সংবাদমাধ্যমের বন্ধুদের সঙ্গেও প্রাক্ জন্মদিন উদযাপন করেন আমির। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন নতুন প্রেমিকা গৌরী। তবে পাপ্পারাৎজিকে ছবি প্রকাশ্যে আনতে বারণ করেন আমির। অভিনেতার আবদার শোনেন সকলেই। পরে যদিও নিজেই প্রেমিকাকে সকলের সঙ্গে পরিচয় করেন। আমির-গৌরী একে অপরকে চেনেন দুই দশকেরও বেশি সময় ধরে। পরবর্তীতে তা বন্ধুত্ব ও প্রেমে পরিণত হয়। এর আগে ১৯৮৬ সালে বিয়ে হয়েছিল আমির ও রিনার। সেই বিবাহিত জীবনে তাঁরা ইতি টানেন ২০০২ সালে। দীর্ঘ ১৬ বছরের বিবাহিত জীবনে শেষ হয়। পরবর্তীকালে কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। সেই বিয়েতেও ২০২১ সালে এসে দাঁড়ি টানেন আমির ও কিরণ। কিন্তু বিয়ে না টিকলেও রিনা-কিরণ দু’জনের সঙ্গেই ভালো সম্পর্ক আমিরের। সে ছবি আবারও ধরা পড়ল জন্মদিনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement