shono
Advertisement

Breaking News

Rajesh Sharma

গুরুতর অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?

বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
Published By: Sandipta BhanjaPosted: 09:45 PM Jul 07, 2026Updated: 12:01 PM Jul 08, 2026

বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি সিনেদুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ রাজেশ শর্মা। বলিউডেও দারুণ দক্ষতার সঙ্গে দাপিয়ে কাজ করছেন। এহেন দাপুটে অভিনেতা গুরুতর অসুস্থতার জেরে বর্তমানে হাসপাতালে ভর্তি। 

Advertisement

রাজেশ শর্মার অসুস্থতার খবরে সিলমোহর দিয়ে সুদীপা চট্টোপাধ্যায় জানান, অভিনেতার যেহেতু ডায়াবেটিস আছে, ফলত সেখান থেকে একটা ভয়ানক সংক্রমণ হয়ে গিয়েছে। ইনফেকশনটা অনেকটাই ছড়িয়ে গিয়েছে। সুগার বেড়ে, শ্বাসকষ্ট শুরু হয়।

মঙ্গলবার আচমকাই রাজেশ শর্মার অসুস্থার খবর আসে। ঠিক কী ঘটেছে অভিনেতার? সূত্র মারফৎ খবর, সম্প্রতি অভিনেতা হায়দরাবাদ থেকে বিমানে করে ফিরছিলেন। আর সেসময়ই ঘটে এক বিপত্তি! হঠাত্‍ বিমানে রাজেশের পায়ে পোকার কামড়ায়। যার ফলে পা ফুলে যায়। তবে আপাতদৃষ্টিতে বিষয়টি সাধারণ মনে হলেও, পরবর্তীতে সেখান থেকেই তাঁর পায়ে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে। রাজেশ শর্মার অসুস্থতার খবরে সিলমোহর দিয়ে সুদীপা চট্টোপাধ্যায় জানান, অভিনেতার যেহেতু ডায়াবেটিস আছে, ফলত সেখান থেকে একটা ভয়ানক সংক্রমণ হয়ে গিয়েছে। ইনফেকশনটা অনেকটাই ছড়িয়ে গিয়েছে। সুগার বেড়ে, শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে পড়ে যে, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয় রাজেশকে। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি

জানা গিয়েছে, আগের তুলনায় সামান্য ভালো রয়েছেন। যদিও নানা জটিলতা রয়েছে। ডাক্তারও বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন, তবে রাজেশ শর্মা এখন বিপন্মুক্ত। তিনি একাধিক হিন্দি ছবিতেও কাজ করেছেন। যেমন 'এমএস ধোনি', 'দ্য ডার্টি পিকচার', 'নো ওয়ান কিল্ড জেসিকা', 'মিশন রানীগঞ্জ'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement