shono
Advertisement
Tiku Talsania

পর্দার হিরোগিরি রাস্তায়! 'বাইক স্টান্ট' দেখিয়ে গ্রেপ্তার জনপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়া

সিনেমা মুক্তির আগের রাতে জেলে টিকু-সহ বাকি অভিনেতারা!
Published By: Sandipta BhanjaPosted: 03:58 PM Oct 31, 2025Updated: 03:58 PM Oct 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের ব্যস্ত সড়কে বাইক স্টান্ট দেখিয়ে পুলিশি গেরোয় বলিউডের জনপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়া। বলিউড মাধ্যম সূত্রে খবর, আহমেদাবাদ সায়েন্স সিটির সামনে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন জনপ্রিয় অভিনেতা। তবে তিনি একা নন, সঙ্গে ছিল 'মিসরি' সিনেমার ক'জন অভিনেতাও। ব্যস্ত সড়কে কেউ গাড়ি নিয়ে, আবার কেউ বা বাইক চালিয়ে স্টান্ট দেখাচ্ছিলেন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই এফআইআর দায়ের হয় টিকু-সহ 'মিসরি' টিমের বাকিদের বিরুদ্ধে।

Advertisement

বৃহস্পতিবার রাতে টিকু তালসানিয়া, প্রেম গধভি, জয়সল জাদেজাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ অক্টোবর, শুক্রবার মুক্তি পেল গুজরাতি সিনেমা 'মিসরি'। যে ছবিতে মানসী পারেখ, রৌনক কামদার, হিতু কানোড়িয়া, কৌশাম্বি ভাটরাও অভিনয় করেছেন।
রিলিজের প্রাক্কালে অভিনেতাদের গ্রেপ্তারির খবরে তোলপাড় গুজরাতি ফিল্মিদুনিয়া। জানা যায়, সিনেমার প্রচারের জন্যেই এহেন কর্মকাণ্ডে লিপ্ত হন টিকু এবং সিনেমার বাকি অভিনেতারা। এক ভিডিওয় দেখা যায়, চলন্ত বাইকের পিছনে দাঁড়িয়ে 'টাইটানিক'-এর মতো দু' বাহু প্রসারিত করে উচ্ছ্বাসে মেতে ওঠেন মানসী। সেসময়ে অভিনেত্রীর মাথায় হেলমেটও ছিল না! তবে টিকু হেলমেট পরে সাবধানতা অবলম্বন করলেও বাইক চালাতে চালাতেই উঠে দাঁড়ান স্টান্ট দেখানোর জন্য। সেসময়ে সকলের বাইকই দুরন্ত গতিতে চলছিল। এহেন ঘটনার ভিডিও ভাইরাল হতেই 'দায়িত্বজ্ঞানহীন' বলে কটাক্ষের শিকার হতে হচ্ছে টিকু তালসানিয়া সহ টিমের সকলকে।

এদিকে ভাইরাল ভিডিও ঘিরে হইচই হওয়ার পর প্রশাসনের তরফেএক্স হ্যান্ডলে জানানো হয়েছে, অভিনেতাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস ধারা ২৮১, মোটরযান আইনের ধারা ১৭৭ এবং ১৮৪-এর অধীনে মামলা দায়ের হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আহমেদাবাদের ব্যস্ত সড়কে বাইক স্টান্ট দেখিয়ে পুলিশি গেরোয় বলিউডের জনপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়া।
  • ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই এফআইআর দায়ের হয় টিকু-সহ 'মিসরি' টিমের বাকিদের বিরুদ্ধে।
  • বৃহস্পতিবার রাতে টিকু তালসানিয়া, প্রেম গধভি, জয়সল জাদেজাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement