shono
Advertisement
Zareen Khan

অকারণে দেখাতে হত ব্রা, বাধ্য হতেন চুমুর দৃশ্য করতে, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক জারিন

২০১০ সালে সলমনের সঙ্গে 'বীর' ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী জারিন খানের।
Published By: Arani BhattacharyaPosted: 06:08 PM Mar 15, 2026Updated: 06:21 PM Mar 15, 2026

২০১০ সালে সলমনের সঙ্গে 'বীর' ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী জারিন খানের। এরপর 'হেট স্টোরি ৩' ও 'হাউজফুল ২' ছবির সুবাদে বিনোদুনিয়ায় জনপ্রিয়তা পান জারিন। কিন্তু 'হেট স্টোরি থ্রি'র সাহসী দৃশ্যে অভিনয় করার পরই জারিনকে পড়তে হয়েছিল নানা কটাক্ষের মুখে। এমনকী ইন্ডাস্ট্রিরও তাঁর প্রতি দৃষ্টিভঙ্গি পালটেছিল। শুধু তাই নয় 'অকসর ২' ছবিতেও নাকি বাধ্য হয়েছিলেন জারিন পোশাক খুলতে ও অকারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে। এবার এই সবকিছু নিয়েই ফের বলিউড সম্পর্কে ফের বিস্ফোরক অভিনেত্রী জারিন খান।

Advertisement

সম্প্রতি পূজা ভাটের সঙ্গে এক পডকাস্টে এসে জারিন বলেন, "হেট স্টোরি ৩ ছবিতে অভিনয় করার পর থেকেই মানুষের আমার প্রতি দৃষ্টিভঙ্গি পালটে যেতে থাকে। অনেকেই এমন বলেন যে ও তো অভিনয় পারে না। তাই জামাকাপড় খুলতে শুরু করেছে।" জারিন আরও বলেন, "আমি প্রথমে অকসর ২' ছবি করতে রাজি হই। আমার ধারণা ছিল না যে আমার সঙ্গে কী ঘটতে চলেছে। আমি যখন এই ছবির শুটিং শুরু করি বুঝতে পারি আমাকে যেভাবে বর্ণনা করা হয়েছিল এই ছবি সেভাবে শুটিং হচ্ছে না। আমাকে পরিচালক বলেছিলেন যে, এই ছবিতে কোনও সাহসী দৃশ্য সেভাবে থাকবে না। কিন্তু সেটে গিয়ে দেখি বিষয়টা পুরো আলাদা। প্রায় প্রতিটা দৃশ্যেই আমাকে চুমু খেতে হচ্ছিল। এখানেই শেষ নয় আমাকে হঠাৎই ব্রা পরে শুটিং করতে বলা হয়। আমি বুঝতে পারি আমাকে যা বলা হয়েছিল সেইভাবে ছবির শুটিং হচ্ছে না।"

জারিন বলেন, "আমি পরিচালককে এই নিয়ে বলি, আমার দৃশ্যের প্রয়োজনে এমন অভিনয় করতে কোনও অসুবিধা নেই। কিন্তু আমাকে সম্পূর্ণ অন্যরকমভাবে ছবির চিত্রনাট্য বর্ণনা করা হয়েছিল। এখন যখন আপনি দেখলেন 'হেট স্টোরি ৩' ভালো ব্যবসা করল সঙ্গে সঙ্গে আপনি আপনার কথা পালটে ফেললেন।"

অভিনেত্রী জারিন খান, ছবি: সোশাল মিডিয়া।

জারিন বলেন, "আমি পরিচালককে এই নিয়ে বলি, আমার দৃশ্যের প্রয়োজনে এমন অভিনয় করতে কোনও অসুবিধা নেই। কিন্তু আমাকে সম্পূর্ণ অন্যরকমভাবে ছবির চিত্রনাট্য বর্ণনা করা হয়েছিল। এখন যখন আপনি দেখলেন 'হেট স্টোরি ৩' ভালো ব্যবসা করল সঙ্গে সঙ্গে আপনি আপনার কথা পালটে ফেললেন। এ কী করে সম্ভব? এই দ্বন্দ্বের জেরে রীতিমতো মনোমালিন্য বাড়তে থাকে। তবে সবকিছু সহ্য করেও শুটিং চালিয়ে যাই। কারণ মাঝপথে শুটিং ছেড়ে যাওয়া মোটেই পেশাদার আচরণ নয়। কিন্তু ছবতে অভিনয় করলেও মনোমালিন্যের জেরে আমাকে ছবির স্পেশাল স্ক্রিনিংয়েও ডাকা হয়নি।" বলিউডের অন্দরের নানা বিতর্কিত বিষয় এভাবেই তুলে এনেছেন জারিন। এবারেও তার ব্যতিক্রম হল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement