shono
Advertisement
Uorfi Javed

ধর্ম বদল বিতর্ক তুঙ্গে! নিজেকে 'নাস্তিক' দাবি করেও কেন কামাখ্যায় পুজো উরফির?

ধর্ম পরিবর্তন বিতর্কের মাঝেই অসমের কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে চর্চার শিরোনামে উরফি জাভেদ।
Published By: Sandipta BhanjaPosted: 04:05 PM Jul 02, 2026Updated: 05:09 PM Jul 02, 2026

দিন কয়েক ধরেই ধর্ম পরিবর্তনের গুঞ্জনে চর্চার শিরোনামে উরফি জাভেদ। বিতর্কিত সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাকি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন! এমনকী 'উরফি জাভেদ' থেকে নাম বদলে 'রীতা ভরদ্বাজ' হয়েছেন। এহেন বিতর্কের মাঝেই অসমের কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে ফের চর্চার শিরোনামে মডেল।

Advertisement

বুধসন্ধ্যায় আধ্যাত্মিক সফরের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন উরফি। যেখানে ইনফ্লুয়েন্সারকে আদ্যোপান্ত ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায়। পরনে সবুজ রঙের সালোয়ার। ওড়নায় ঢাকা মাথা। কপাল থেকে নাক পর্যন্ত মায়ের সিঁদুরে মাখামাখি। গলায় গাঁদা ফুলের মালার পাশাপাশি দেখা গেল পুজোর আশীর্বাদী উত্তরীয়ও। পুজো দিয়ে করজোড়ে কামাখ্যা মন্দির চত্বরে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন উরফি জাভেদ। সেসব ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ভাগ করে নিতেই প্রশ্ন উঠেছে, 'তাহলে কি সত্যিই ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন উরফি?' বিতর্কিত মডেল যদিও নিজেকে নাস্তিক বলে দাবি করেছিলেন। সেপ্রসঙ্গ উল্লেখ করেও একাংশ উরফিকে খোঁচা দিয়েছেন। তাঁদের দাবি, 'আপনি তো নিজেকে নাস্তিক বলে দাবি করেন, তাহলে কেন মন্দিরে পুজো দিলেন?'

মিতা চৌধরী নামে জনৈক দাবি করেন, “উরফি জাভেদ আগে মুসলিম ছিলেন। বর্তমানে নিজের নাম বদলে রীতা ভরদ্বাজ হয়েছেন। অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দুধর্ম গ্রহণ করেছেন তিনি।”

কামাখ্যা মন্দিরে পুজো উরফি জাভেদের।

'আজব' পোশাক পরার কারণে বার বারই বিতর্কে জড়িয়েছেন 'ওটিটি বিগ বস' খ্যাত অভিনেত্রী উরফি জাভেদ। নেটভুবনেও নানা সময়ে ট্রোল হতে হয়েছে তাঁকে। তবে সম্প্রতি নিজের ফ্যাশন সেন্সের জন্য নয়, বরং ধর্ম পরিবর্তনের গুঞ্জনের ঠেলায় বিতর্কে জড়ান উরফি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয় মিতা চৌধরী নামে জনৈক দাবি করেন, “উরফি জাভেদ আগে মুসলিম ছিলেন। বর্তমানে নিজের নাম বদলে রীতা ভরদ্বাজ হয়েছেন। অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দুধর্ম গ্রহণ করেছেন তিনি।” পাশাপাশি তিনি এও দাবি করেন যে, খোলামেলা পোশাক পরা ছাড়া উরফির আর কোনও প্রতিভা নেই। উদ্ভট ফ্যাশনের জন্য জনপ্রিয়তা পেয়েছেন তিনি।” এহেন ভিডিও ভাইরাল হতেই ধর্মান্তরিত হওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয় উরফিকে। তবে তিনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। পালটা মোক্ষম জবাব ছুড়েছেন নিজেকে ‘প্রাক্তন সাংবাদিক’ বলে দাবি করা ওই মহিলাকে।

কামাখ্যা মন্দিরে পুজো উরফি জাভেদের।

উরফি সাফ জানান, "কীসব আজব লোক নিজেদের সাংবাদিক বলে দাবি করে! আন্টি, দয়া করে একটু পড়াশোনা করুন বা খোঁজখবর নিন। আমি কনোও দিনই আমার নাম বা ধর্ম পরিবর্তন করিনি। তাছাড়া, আমি কোনও ধর্মেই বিশ্বাস করি না। আর হ্যাঁ, আমি শুধু পোশাকের ক্ষেত্রেই ‘নগ্ন’ নই, কথাবার্তার ক্ষেত্রেও আমি ‘নগ্ন’ই বা স্পষ্টভাষী বলতে পারেন। তবে আজ উত্তর দেওয়ার ইচ্ছে নেই। সমালোচনা করতে চাইলে করুন, কিন্তু মিথ্যে খবর ছড়াবেন না।" প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে উরফি জানিয়েছিলেন, “আমি কোনওদিন মুসলিম ছেলেকে বিয়ে করব না। আমি ইসলাম ধর্ম মানি না। নিজের জ্ঞান বাড়াতে নিয়মিত গীতা পাঠ করি।" পাশাপাশি তিনি এও বলেন যে, "আমি নির্দিষ্ট কোনও ধর্মে বিশ্বাসী নই। তাই কোন ধর্মের মানুষ আমার প্রেমে পড়ল বা আমি কার সঙ্গে প্রেম করছি সেটা নিয়ে একদমই ভাবিত নই।" উরফি জাভেদের কামাখ্যা সফরের ছবি দেখে সেকথা মনে করিয়েই খোঁচা দিল নেটমহলের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement