shono
Advertisement
Jharkhand Students Protest

ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা

সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে গত ২৩ দিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছিল ঝাড়খণ্ডের ছাত্র-যুবরা। অনেকে আবার অনশনেও বসেছিলেন। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’ লাগাতার বিক্ষোভ প্রদর্শন করছিলেন তাঁরা।
Published By: Subhodeep MullickPosted: 10:16 PM Aug 17, 2026Updated: 10:44 PM Aug 17, 2026

ছাত্রবিক্ষোভের চাপে অবশেষে পিছু হটল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার। প্রায় ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল তারা। বাতিল করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা। পাশাপাশি, পরীক্ষা-সংক্রান্ত সংস্থা ‘টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড’ বা টিডিপিএল-এর মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও বাতিল করেছে সরকার।

Advertisement

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বলেন, "টিডিপিএল দ্বারা পরিচালিত সকল নিয়োগ পরীক্ষা, তার ফলাফল বাতিল করা হয়েছে। পাশাপাশি, টিডিপিএল-এর মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও বাতিল করা হয়েছে।" একইসঙ্গে তিনি ঘোষণা করেন, ২০১৪ সাল থেকে টিডিপিএল-এর পরিচালনায় অনুষ্ঠিত হওয়া সমস্ত পরীক্ষার ছোট-বড় ভুলের তদন্ত করবে সিআইডি। পাশাপাশি, অনিয়মের অভিযোগগুলির পৃথক তদন্ত করবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আন্দোলনকারীদের উদ্বেগের বিষয়গুলি সরকার খতিয়ে দেখবে এবং সমস্যাগুলির দ্রুত সমাধান করা হবে।

সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে গত ২৩ দিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছিল ঝাড়খণ্ডের ছাত্র-যুবরা। অনেকে আবার অনশনেও বসেছিলেন। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’ লাগাতার বিক্ষোভ প্রদর্শন করছিলেন তাঁরা। শুধু তাই নয়, আন্দোলন দমাতে বলপ্রয়োগও করে পুলিশ। কিন্তু তা সত্ত্বেও পিছু হটেনি তাঁরা। তাঁদের মূল দাবি ছিল, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা, দুর্নীতির অভিযোগ ওঠা পরীক্ষাগুলি বাতিল, সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত প্যানেলকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করানো। অবশেষে তাঁদের দাবি মানল সরকার। তবে সূত্রের খবর, সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় আন্দোলনকারীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার