'আরও এক সন্তান, শুধু প্রসবই করে যাচ্ছে'। 'সাইয়ারা' খ্যাত আহানের মন্তব্যে শোরগোল নেটভুবনে। আচমকা কেন এমন বললেন অভিনেতা? আর কাকেই বা বললেন? আসলে এটি সম্পূর্ণ পারিবারিক এক মজার মুহূর্ত। দিদি আলানা পাণ্ডের দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে মজা করেছেন আহান। যা এই মুহূর্তে সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল। আহানের (Ahaan Panday) রসিকতায় সমাজমাধ্যমে হাসির রোল।
চব্বিশ সালে পাণ্ডে পরিবারে ছোট্ট অতিথির আগমন ঘটে। আলানার প্রথম সন্তান রিভার বয়স মাত্র দু'বছর। খুদের সঙ্গে খেলার নতুন সঙ্গী আনার খবরে উচ্ছ্বসিত দুই পরিবার। খুশির মুহূর্তে আনন্দ উদযাপনের নতুন রসদ নিঃসন্দেহে আহানের এই রসিকতা। যা নিয়ে পরিবারের সদস্যরাও রীতিমতো উচ্ছ্বাস করছে।
অনন্যা, আহান পাণ্ডে পরিবারের ঐতিহ্য মেনে অভিনয় দুনিয়ায় পা রাখলেও আলানা স্রোতের বিপরীতেই হেঁটেছেন। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই নিজের পরিচয় তৈরি করেছেন। ইউটিউব ভ্লগ শেয়ার করেছেন যেখানে পরিবার ও পরিবার ও বন্ধুদের সুখবর জানানোর মুহূর্তগুলো তুলে ধরেছেন। সেখানেই আহান হাসতে হাসতে বলছেন, 'আরও একটা সন্তান! দিদি তো শুধু প্রসবই করে যাচ্ছে।'
ভাই-বোনের মজার মুহূর্ত
আহানের এই প্রতিক্রিয়া নজরে আসতেই হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় দর্শকের। হবু মা আলানার শেয়ার করা ভ্লগে দৃশ্যমান, মা ও আহানকে তাঁর বাড়িতে নিমন্ত্রণ করেছেন। আলানা ও তাঁর ছেলে রিভার সঙ্গে দেখা করেন। এরপর মা, ভাইয়ের হাতে একটি ফটোফ্রেম তুলে দেন। সেখানে রয়েছে অনাগত সন্তানের সোনোগ্রাফির ছবি, সঙ্গে লেখা 'কামিং সুন'। যার বাংলা তর্জমা করলে হয়, খুব শীঘ্রই আসছে।
Deanne & Ahaan’s Reaction
by u/Adorable_Rabbit9341 in Ahneet2
প্রথমে তাঁরা কেউ ছবির দিকে সেভাবে নজর দেননি। কারণ ছোট্ট রিভার সঙ্গে খেলায় মত্ত ছিলেন দুজনেই। পরে যখন আলাদা তাঁর মাকে ফ্রেমটির দিকে তাকাতে বলেন তখন অবাক নয়নে দেখেন। আনন্দের সঙ্গে সেটি আহানকে দেখাতেই বলে ওঠেন, 'আরও একটা সন্তান?' এবার আলানা রিভারের টি-শার্টের দিকে তাকাতে বলেন। সেখানে লেখা, 'বড় ভাই সবসময় বেশি ভালো।'
আহানের রসিকতা
তখন আহান মজা করে বলেন, "আমি তো মাকে জিজ্ঞেস করেই ফেলেছিলাম আলানা আবার সন্তান নিচ্ছে? বন্ধু, তুমি তো একের পর এক বাচ্চা জন্ম দিয়েই যাচ্ছ!" আহানের মজার প্রতিক্রিয়ায় নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন। অনেকেই ভাই-বোনের সুন্দর সম্পর্কের প্রশংসা করেছেন।
