বড় পর্দায় সদ্য মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত 'হরর কমেডি' 'ভূত বাংলা'। এক সপ্তাহ পেরনোর আগেই 'ভুলভুলাইয়া'র স্মৃতি উসকে বিদ্যা বালানের হাত ধরলেন আক্কি! 'মিশন মঙ্গল', 'হে বেবি'র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান। হিন্দি ছবির দর্শকের কাছে এই জুটি বেশ জনপ্রিয়। পরিচালক অ্যানিস বাজমির নির্দেশনায় গ্র্যান্ড কামব্যাক অক্ষয়-বিদ্যার।
২০১৯-এ শেষবার 'মিশন মঙ্গল' ছবিতে একসঙ্গে কাজ করেছেন। দীর্ঘ সাত বছর পর ফের এই জুটির কামব্যাকে খুশির আমেজ ভক্তমহলে। 'ভূত বাংলা'র বক্স অফিস আয় একশো কোটি ছুঁই ছুঁই। সাফল্যের মাঝেই ইনস্টা হ্যান্ডেলে পরবর্তী ছবির ঘোষণা করলেন অক্ষয়। বিদ্যার সঙ্গে বিমানে ওঠার একটি মুহূর্ত শেয়ার করে সুখবর দিয়েছেন বলিউডের খিলাড়ি।
ইনস্টা হ্যান্ডেলের ক্যাপশনে অক্ষয় লিখেছেন, 'পরবর্তী গন্তব্য: ঈশ্বরের নিজের দেশ, কেরালা। অ্যানিস বাজমির পরবর্তী ছবিতে বিদ্যা বালানের সঙ্গে আমার চতুর্থ কাজ। আশা করি আমাদের জুটির প্রতি সকলের ভালোবাসা অটুট থাকবে।' অক্ষয়ের পোস্ট সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। মন্তব্য বাক্সে ভালোবাসা আর শুভেচ্ছায় জুটিকে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
বিদ্যাকে আগলে বিমানে অক্ষয়!
সিনেমার নাম বা অন্য কোনও কিছুই আপাতত প্রকাশ করা হয়নি। তবে অক্ষয় কুমার বিদ্যা বালান জুটির আপকামিং ছবির কথা ঘোষণা হতেই সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে সে কথা বললে অত্যুক্তি হবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার লেটেস্ট রিলিজ 'ভূত বাংলা' নিয়ে নিজের মত ব্যক্ত করেছেন।
'ভূত বাংলা'র বক্স অফিস আয় একশো কোটি ছুঁই ছুঁই। সাফল্যের মাঝেই ইনস্টা হ্যান্ডেলে পরবর্তী ছবির ঘোষণা করলেন অক্ষয়। দীর্ঘ সাত বছর পর ফের বিদ্যা বালানের সঙ্গে জুটি বাঁধছেন বলিউডের খিলাড়ি।
এই ছবির সঙ্গে অনেকেই 'ভুলভুলাইয়া'র তুলনা টানছেন। সেই প্রসঙ্গে আক্কির দাবি, "দুটি ছবি সম্পূর্ণ আলাদা। ভুলভুলাইয়া' সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে সাইকোলজিক্যাল পার্টই ছিল সিনেমার মূল বিষয়। সেই সঙ্গে কমেডিটা ছিল ফ্যান্টাসি। এখানে তো ভয়ের আবহ ছিল না। তাই এই ছবিটাকে প্রকৃত হরর কমেডি হিসেবে মান্যতা দেওয়া যায়।"
