shono
Advertisement
Alia Bhatt Ranbir Kapoor

রণবীর না আলিয়া, বাড়ির 'আলফা-অ্যানিম্যাল' কে? অবিশ্বাস্য উত্তর কাপুরবধূর!

সিনেপর্দায় তারকাদম্পতি যতই 'লম্পঝম্ফ' করুন না কেন, বেডরুমের অন্দরে আসল 'আলফা'ই বা কে আর আসল 'অ্যানিম্যাল'ই বা কে? কাপুরবধূর উত্তরে শুরু ফিসফাস!
Published By: Sandipta BhanjaPosted: 04:57 PM Jun 30, 2026Updated: 04:57 PM Jun 30, 2026

তেইশ সালের শেষপাতে 'অ্যানিম্যাল' অবতারে সিনেদুনিয়ায় কাঁপন ধরিয়েছিলেন রণবীর কাপুর। কাট টু ছাব্বিশ সাল। বছর তিনেক বাদে এবার 'আলফা' অবতারে বক্স অফিস কাঁপানোর হুঁশিয়ারি দিয়েছেন আলিয়া ভাট। তবে সিনেপর্দায় তারকাদম্পতি যতই 'লম্পঝম্ফ' করুন না কেন, বেডরুমের অন্দরে আসল 'আলফা'ই বা কে আর আসল 'অ্যানিম্যাল'ই বা কে? এমন কৌতূহল অস্বাভাবিক নয়! কারণ সেলেবদের হাঁড়ির খবর জানতে বরাবরই মুখিয়ে থাকেন অনুরাগীরা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজেই বোমা ফাটিয়েছেন কাপুরবধূ।

Advertisement

তাঁর 'আলফা' অবতার ইতিমধ্যেই আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। যেখানে সিক্রেট এজেন্টের ভূমিকায় দুর্ধর্ষ অ্যাকশন মোডে ধরা দিয়েছেন নায়িকা। বাড়িতেও কি সর্বদা এমন ক্ষুরধার মেজাজেই বিচরণ করেন? নাকি রণবীরই পরিবারের 'অ্যানিম্যাল'?

যশরাজ ফিল্মসের হাত ধরে প্রথমবার গোয়েন্দা ব্রহ্মাণ্ডের মুখ্য ভূমিকায় আলিয়া ভাট। তাঁর 'আলফা' অবতার ইতিমধ্যেই আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। যেখানে সিক্রেট এজেন্টের ভূমিকায় দুর্ধর্ষ অ্যাকশন মোডে ধরা দিয়েছেন নায়িকা। বাড়িতেও কি সর্বদা এমন ক্ষুরধার মেজাজেই বিচরণ করেন? নাকি রণবীরই পরিবারের 'অ্যানিম্যাল'? সাংবাদিকের 'গুগলি'র মুখে পড়ে আলিয়ার মন্তব্য, 'রিল লাইফ'-এর থেকে তাঁর 'রিয়েল লাইফ' অনেকটাই আলাদা। কিন্তু সংসারে কার দাপট বেশি? সেই প্রশ্নের উত্তর দিতে কোনওরকম কুণ্ঠাবোধ করেননি অভিনেত্রী। আসলে একসময়ে রণবীর কাপুরের কপালে জুটেছিল 'রমণীমোহন' তকমা। একাধিক প্রেম-নারীসঙ্গ, বদমেজাজের জন্য কম বিতর্কে পড়তে হয়নি তাঁকে। বর্তমানে সেই ভাবমূর্তি যদিও অনেকটাই ম্লান, তবুও কাপুরনন্দনকে নিয়ে কৌতূহলের অন্ত নেই ভক্তমহলে। বাড়িতেও কি তিনি সেরকমই?

আলিয়া ভাট, রণবীর কাপুরের। ছবি: সংগৃহীত

আলিয়া বললেন, বাড়িতে আমিও যেমন আলফা নই, রণবীরও তেমনই অ্যানিম্যাল-এর মতো আচরণ করে না। কারণ আমাদের পরিবারের আসল 'আলফা-অ্যানিম্যাল' হল রাহা। আমাদের ৩ বছরের মেয়ে। বাড়ির সব সিদ্ধান্ত ওই নেয় একপ্রকার। এমনকী আমি বাড়িতে কী পরে থাকব? সেটাও বলে দেয়। একদিন যেমন আমি জিন্স পরে বাড়িতে বসেছিলাম। রাহা জিজ্ঞেস করল- 'তুমি কোথায় যাচ্ছ?' আমি ওকে বোঝাই- বাড়িতে তো আর সবসময় রাতপোশাক পরে বসে থাকা যায় না! সেটা শুনে ও আমাকে বলল, 'না, তুমি এভাবে বসবে না।' রাহাই আসলে আমাদের বাড়ির বস।"

আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে চলেছে 'আলফা'। যশরাজ ফিল্মস-এর মেগাবাজেট নারীকেন্দ্রিক এই গোয়েন্দা ব্রহ্মাণ্ড নিয়ে দর্শকমহলে ইতিমধ্যেই উন্মাদনার জোয়ার। আড়াই মিনিটের ট্রেলারে আলিয়া ভাট একের পর এক দুরন্ত সংলাপে বক্স অফিস দখলের হুঁশিয়ারি দিয়েছেন। কখনও নায়িকার মুখে সীতারূপে একা লঙ্কা দহনের কথা শোনা গিয়েছে তো কখনও বা আবার সিক্রেট এজেন্টের 'মিশন' শুরুর আগে 'অগ্নিপরীক্ষা'র প্রসঙ্গ টেনেছেন তিনি। যদিও আলিয়ার 'রাফ অ্যান্ড টাফ' অবতার দেখে একাংশ ভ্রু কুঁচকেছেন! তবে সম্প্রতি স্ত্রী'র সিনেমা সুপারহিট করাতে মাঠে নামেন খোদ রণবীর কাপুর। 'আমার স্ত্রীই আসল আলফা' লেখা টিশার্ট পরে বাইরে বেরিয়েছিলেন, যে ক্যামেরাবন্দি মুহূর্ত নিমেষেই ভাইরাল হয়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement