মাতৃত্বের জার্নি শুরু করার পর আট ঘণ্টার শিফটে কাজ করার শর্ত দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোণ ঠাসা হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেই শাপমোচন হয়েছে 'জওয়ান' খ্যাত পরিচালক অ্যাটলির হাত ধরে। প্রথমে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মেগাবাজেট ‘স্পিরিট’ ও তারপর নাগ অশ্বিনের 'কল্কি' থেকে বাদ পড়েন দীপিকা। কিন্তু তাতে একেবারেই বিচলিত হননি তিনি। সেই দুর্বিষহ সময়ে দীপিকার কেরিয়ারের মরা গাঙে জোয়ার আনেন পরিচালক অ্যাটলিই।
অ্যাটলির ছবিতে দীপিকার দোসর হবেন আল্লু, এখবর এই মুহূর্তে সর্বজনবিদিত। দীপিকা ও আল্লু অনুরাগীদের মধ্যে 'AA22XA6' ছবি ঘিরে একটা বড় অপেক্ষা রয়েছে প্রথম থেকেই। এবার সূত্র মারফত জানা যাচ্ছে, অ্যাটলি পরিচালিত 'AA22XA6'র আনুষ্ঠানিক নাম ঘোষণা হবে খুব তাড়াতাড়ি। আর তা হবে নাকি আল্লুর জন্মদিনেই। সংবাদসূত্র মারফত জানা যাচ্ছে, ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন। সেদিনই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হতে পারে অ্যাটলির আগামী ছবির আনুষ্ঠানিক নাম। এই ছবি যে 'লার্জার দ্যান লাইফ' হতে চলেছে সে কথা বলাই বাহুল্য। ওইদিন নাকি একটি বিশেষ ভিডিও প্রকাশ করেই সামনে আনা হবে ছবির আসল নাম। এখানেই শেষ নয়, থাকবে আরও চমক। ওই ভিডিওতে থাকবে ভিএফএক্সের এক বড় ভূমিকা। যেখানে এক্কেবারে অন্য অবতারে দেখা যাবে আল্লু অর্জুনকে। যদিও এই নিয়ে পরিচালক, ছবির নায়ক-নায়িকা ও অন্যান্যরা মুখ খোলেননি। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, দীপিকা ও আল্লু ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ম্রুণাল ঠাকুর, রশ্মিকা মন্দানা ও জাহ্নবী কাপুরকেও।
নায়িকা দীপিকা পাড়ুকোন, ছবি: সোশাল মিডিয়া।
সংবাদসূত্র মারফত জানা যাচ্ছে, ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন। সেদিনই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হতে পারে অ্যাটলির আগামী ছবির আনুষ্ঠানিক নাম।
প্রসঙ্গত, ‘জওয়ান’ সিনেমা বক্স অফিসে সুনামি আনতেই গত দু বছর ধরে অ্যাটলি মগ্ন এই নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে। হাজার হোক, একে মেগা বাজেট সিনেমা। উপরন্তু সম্মুখ সমরে দক্ষিণের দুই মহাতারকা। অতঃপর ৮০০ কোটি বাজেটের এই ছবি যে উন্মাদনার পারদ চড়াবে, তা হলফ করে বলা যায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। গত বছর ধরে দিনরাত এক করে পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেট ছবির কাজ করছেন অ্যাটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে।
