shono
Advertisement

Breaking News

Amitabh Bachchan Nepal flood

'এই দৃশ্য চোখে দেখা যায় না', বিপর্যস্ত নেপালের জন্য মন কাঁদছে অমিতাভের

নেপাল নিয়ে উদ্বিগ্ন বিগ বি।
Published By: Kasturi KunduPosted: 02:16 PM Aug 29, 2026Updated: 07:53 PM Aug 29, 2026

বুধবার থেকে হড়পা বান আর হিমবাহ হ্রদের ভাঙনে যে ভয়ংকর বিপর্যয় নেমে এসেছে নেপালে, তা দেখে শিহরিত বিশ্ব। ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ধুলিসাৎ হতে বসেছিল তথাগত বুদ্ধের দেশ। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিল নেপাল। তিব্বত থেকে ধেয়ে আসা জলরোষে ছিন্নভিন্ন নেপালের সৌন্দর্য ধুয়ে মুছে সাফ! হড়পা বানের (Nepal Flood) জেরে বিভীষিকাময় পরিস্থিতি নেপালে। দানবীয় জলের ঢেউয়ে কার্যত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছে একাধিক জনপদ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নিঁখোজ দেড় হাজারেরও বেশি মানুষ। নেপালের এই পরিস্থিতিকে 'এই দৃশ্য দেখা যায় না' বলে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

Advertisement

নিজের ব্লগে অভিনেতা লিখেছেন, প্রকৃতির তাণ্ডবের সঙ্গে লড়াই করা অসম্ভব। এই বিপর্যয়ের ভয়াবহতা কাটিয়ে উঠতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। আবেগঘন পোস্টে বিগ বি লিখেছেন, 'বন্যাবিধ্বস্ত পরিস্থিতিতে যে ধ্বংসস্তুপ তৈরি হয়েছে সেই দৃশ্যগুলি দেখা অসহনীয়। প্রকৃতির তাণ্ডবের সঙ্গে লড়াই করা দুষ্কর। এই পরিস্থিতি মোকাবিলার জন্য ঐশ্বরিক শক্তির উপস্থিতি প্রয়োজন। আমরা শুধু প্রার্থনা করতে পারি। কারণ এই প্রার্থনাটুকুই সব ক্ষমতার ঊর্ধ্বে।'

অমিতাভ বচ্চন

চলচ্চিত্র জগতের তারকারাও বন্যাকবলিত নেপালের জন্য উদ্বিগ্ন। নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফারহান আখতার, কঙ্গনা রানাউত, ভূমি পেড়নেকর, সোনু সুদ, মনীষা কৈরালা, সঞ্জয় দত্ত-সহ সিনেদুনিয়ার ব্যক্তিত্বরা।

সোশাল মিডিয়ায় শোক, প্রার্থনা ও সংহতির বার্তা দিয়েছেন। নেপালে আটকে পড়া পর্যটক ও তাঁদের পরিবারের জন্য হেল্পলাইন নম্বরও শেয়ার করেছেন। প্রকৃতির রুদ্ররোষে বিধ্বস্ত জন্মভূমি দেখে মন কাঁদছে নেপালের ভূমিকন্যা মণীষা কৈরালার। কাঠমান্ডুতে জন্ম অভিনেত্রীর। সম্প্রতি সেখানেই সপরিবারে হইহই করে জন্মদিন পালন করেন অভিনেত্রী।

বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!

তার দিন কয়েকের মধ্যেই তিব্বত থেকে ধেয়ে আসা জলরোষে ছিন্নভিন্ন হওয়া স্বভূমের চেহারা দেখে কিছুতেই মেনে নিতে পারছেন না মনীষা। তাঁর আর্জি, "আপনারা প্লিজ নেপালের জন্য প্রার্থনা করুন। আসুন এই কঠিন সময়ে সকলে একে-অপরের পাশে থাকি।" জন্মভূমির এহেন করুণ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বাকি তারকাদের থেকে মনীষার অনুভূতি একটু হলেও আলাদা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement